সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

এগুলো খুবই অমানবিক

Tuesday, 21 April, 2020 | 5:11 pm
0
এগুলো খুবই অমানবিক

বাংলাদেশের পরিস্থিতিতে করোনা নিয়ে শঙ্কা প্রতিদিনই ক্রমেই বাড়ছে। এটা খুবই উদ্বেগজনক। কারণ, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটা দেশে যদি আমরা সাবধান না হই, তাহলে খুব দ্রুত করোনাভাইরাস একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই মুহূর্তে আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই, করোনার এই সময়ে চিকিৎসকদের মধ্যে যাঁরা আমাদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তাঁদের কোনো ধরনের প্রোটেকশনের ব্যবস্থা শুরুর দিকে ভালোভাবে নিতে না পারায়, তাঁরা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে আছেন। তার কিছু কিছু প্রতিফলন আমরা দেখতে শুরু করেছি। এর মধ্যে একজন চিকিৎসক মারাও গেছেন। সামনে আরও বড় ধরনের একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, যদি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সুরক্ষার ব্যাপারটি আমরা নিশ্চিত করতে না পারি।

আমি এমনও শুনেছি কোনো কোনো এলাকায় বাড়িওয়ালারা চিকিৎসক এবং নার্সদের অন্য কোথাও বাসা দেখতে বলছেন। এগুলো খুবই অমানবিক। আমাদের দেশে করোনাভাইরাস কিংবা কোভিড–১৯ ছড়িয়ে পড়ার আগে পৃথিবীর আরও অনেক দেশে ছড়ায়। চীনা, ইউরোপ, আমেরিকার অবস্থা আমরা দেখেছি। ইতালি আর স্পেনে করোনার ভয়াবহ অবস্থা দেখার পরই কিন্তু বাংলাদেশে প্রবেশ করে করোনাভাইরাস। এসব দেখার পর আমাদের প্রস্তুতি আরও ভালো থাকা উচিত ছিল।

সরকারের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন ব্যবসায়িক মহল এবং বাইরের দাতা সংস্থাগুলো আছে—যারা আমাদের ডোনেশন দিয়ে থাকে, তারা ভূমিকা পালন করছে। করোনা প্রতিরোধে প্রতিরক্ষামূলক অনেক কিছু পাঠাচ্ছে। পিপিইও দিচ্ছে। নানা ধরনের মাস্ক আসছে। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত এসব প্রতিরক্ষামূলক সামগ্রী দেশব্যাপী পৌঁছাতেও তো সময় লেগে যায়।

করোনার কারণে আর্থিকভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। করোনাভাইরাস একদিন চলে যাবে, অর্থনৈতিক একটা বড় ক্ষতির চিহ্ন এঁকে দিয়ে যাবে। এদিকে ২০-২৫ বছর ধরে যেসব প্রতিষ্ঠান নিজেদের একটা অবস্থানে নিয়ে এসেছে, তারাও মারাত্মক ক্ষতিতে পড়েছে এরই মধ্যে।

ঘনবসতিপূর্ণ এই দেশে করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে আনতে হলে অনির্দিষ্টকালের জন্য বাইরের জীবনযাত্রা বন্ধ রাখতে হবে। বাইরের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে স্বল্প আয় ও শ্রমজীবী মানুষের খাবার নিশ্চিত করতে হবে। দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ যে চিন্তা ও দুঃখের মধ্যে পড়েছে, তাতে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই। আশা করতে পারি, আমরা যেন দ্রুত এই মহামারি থেকে মুক্ত হতে পারি। সবাই যেন সাধারণ জীবনে ফিরে গিয়ে, আবার তাঁদের অর্থনৈতিক চাকা ঘোরাতে পারেন।

লেখক: সংগীতশিল্পী ও মাইলস ব্যান্ডের সদস্য

সৌ্জন্যে: প্রখম আলো

Previous Post

উইন্ডোজ ১০’র আপডেট যত সমস্যা

Next Post

লন্ডনে ডাক্তার নার্স ১৯ জনের মৃত্যু- বাংলাদেশে ডাক্তারদের হুমকি না দিয়ে ভালোবেসে কাজ উদ্ধার করুন মাননীয় প্রধানমন্ত্রী

Next Post
লন্ডনে ডাক্তার নার্স ১৯ জনের মৃত্যু- বাংলাদেশে ডাক্তারদের হুমকি না দিয়ে ভালোবেসে কাজ উদ্ধার করুন মাননীয় প্রধানমন্ত্রী

লন্ডনে ডাক্তার নার্স ১৯ জনের মৃত্যু- বাংলাদেশে ডাক্তারদের হুমকি না দিয়ে ভালোবেসে কাজ উদ্ধার করুন মাননীয় প্রধানমন্ত্রী

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.