সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনার চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিল মার্কিন ঔষুধ প্রশাসন

সংক্রমণের প্রাথমিক পর্যায়ে দ্রুত কাজ করছে দাবি রেমডেসিভির

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শনিবার, ২ মে, ২০২০ | ৫:৩৯ অপরাহ্ণ
in বিশ্ব, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
করোনার চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিল মার্কিন ঔষুধ প্রশাসন

ডেস্ক নিউজ: সারা বিশ্বে করোনা ভাইরাসে এই পর্যন্ত প্রাণ গেছে দু’লক্ষ ৩৯ হাজার ৬০২ জনের। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সারা বিশ্বের ৩৪ লক্ষেরও অধিক মানুষ। ভাইরাসের কোনও ওষুধ এখনো পর্যন্ত নেই। এতসব খারাপ সংবাদের মধ্য আশার আলো দেখাচ্ছে করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রের রেমডেসিভির ওষুধটি। নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রেমডেসিভিরের প্রস্তুতকারক গিলেড সায়েন্সেস জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ প্রয়োগে করোনা রোগীরা অনেক কম সময়ে সুস্থ হয়ে উঠছেন। ইতিবাচক এই ফল মেলার কারণেই ইবোলার এই ওষুধটি এবার করোনাভাইরাসের চিকিৎসাতেও ব্যবহারের অনুমতি মিলেছে।

শুক্রবার গিলেড সায়েন্সেসের প্রধান নির্বাহী ড্যানিয়েল ও’ডে-কে সঙ্গে নিয়ে ট্রাম্প বলেন, ‘এটা খুবই আশাব্যঞ্জক ঘটনা। হাসপাতালে ভর্তি রোগীদের ওপর এর প্রথম পর্যায়ের প্রয়োগে আমরা খুশি। আমরা নিশ্চিত করব, এই ওষুধের সুবিধা যেন যুক্তরাষ্ট্রের সবাই পান।’

করোনা রোগীদের ওপরে রেমডেসিভির প্রয়োগে সুফল পাওয়া গেছে বলে আগেই জানিয়েছেন হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফওসি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও এই ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।

জানা যায়, রেমডেসিভিরের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে করোনা পজিটিভ রোগীদের ওপর দু’ধরনের ডোজের ক্লিনিকাল ট্রায়াল চালানো হচ্ছে। সেখানে গত মার্চে শুরু হওয়া গবেষণায় কিছু রোগীকে পাঁচদিন ধরে নির্দিষ্ট ডোজে রেমডেসিভির দেয়া হয়েছে, অন্যদের দেয়া হয়েছে ১০ দিন। দু’টিতেই ফলাফল প্রায় একই এসেছে। পাঁচদিনের কোর্সে যারা ওষুধ গ্রহণ করেছেন তাদের মতো ১০ দিনের কোর্স করা রোগীরাও একইভাবে উপকৃত হয়েছেন।

স্ট্যানফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধ গ্রহণকারীদের মধ্যে অধিকাংশই সেরে ওঠার পথে। সব ঠিক থাকলে আর সপ্তাহ দুয়েকের মধ্যেই তারা বাড়ি ফিরতে পারবেন।

গিলেড সায়েন্সেস তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, সংক্রমণ প্রাথমিক পর্যায়ে থাকলে দ্রুত কাজ করছে রেমডেসিভির। তবে গুরুতর রোগীদের ক্ষেত্রে ওষুধটি কেমন কাজ করবে তা নিয়ে এখনও গবেষণা চলছে।

তাদের দাবি, প্রাথমিক পর্যায়ে ধরা পড়া করোনা রোগীদের ৬২ শতাংশই রেমডেসিভির ওষুধ গ্রহণ করে সুস্থ হয়ে উঠছেন। মোট ৩৯৭ জন রোগীর ওপর এই ওষুধের ট্রায়াল চলছে।

সূত্র: বিবিসি, দ্য ওয়াল

Previous Post

করোনায় বিশ্বজুড়ে অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু

Next Post

৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

Next Post
৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.