সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক-টুইটার

Friday, 7 August, 2020 | 5:03 pm
0
বিশ্ব স্বাস্থ্য সংস্থায়  অর্থায়ন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সোজা কথা ডেস্ক রিপোর্ট: এবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস নিয়ে ট্রাম্পের একটি পোস্ট সরিয়ে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। একই কারণে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে টুইটারও। খবর বিবিসির।

ফেইসবুক ও টুইটারে বুধবার ট্রাম্পের একটি পোস্টে ফক্স নিউজকে তার দেওয়া একটি সাক্ষাৎকার যুক্ত ছিল। ওই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, শিশুরা প্রায় করোনা প্রতিরোধী। শিশুদের মধ্যে কোভিড-১৯ প্রতিরোধের ক্ষমতা রয়েছে।

এরপর এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘ওই ভিডিওতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, একদল মানুষ কোভিড-১৯ থেকে সুরক্ষিত। ফেসবুকে করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য দেওয়ার ব্যাপারে আমাদের যে নীতিমালা রয়েছে, এটি তার লঙ্ঘন।’

নীতিমালা ভঙ্গ করায় এই প্রথম ট্রাম্পের করোনাভাইরাস সম্পর্কিত কোনো পোস্ট সরিয়ে দিল ফেইসবুক কর্তৃপক্ষ। তবে এর আগেও নীতিমালা ভঙ্গ করায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

অন্যদিকে, এক বিবৃতিতে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পকে উদ্দেশ করে বলেছে, ‘আপনি যে টুইটটি করেছেন, সেটি কোভিড-১৯ সম্পর্কিত ভুল তথ্যের ব্যাপারে টুইটারের নীতিমালার লঙ্ঘন। এ অ্যাকাউন্ট থেকে পরবর্তী সময়ে কোনো টুইট করতে হলে, আগে এই টুইটটি সরিয়ে ফেলতে হবে।’

বুধবার প্রচারিত ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘শিশুদের স্কুলে ফিরে যাওয়া উচিত, কারণ তারা করোনা থেকে অনেকটাই সুরক্ষিত, অথবা ভার্চুয়ালি সুরক্ষিত।’

তবে চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে করোনার সংক্রমণ ঘটে এবং তারা করোনা ছড়িয়েও দিতে পারে। এ ছাড়া বিভিন্ন দেশের করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে, শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তাদের মৃত্যুও হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষ থেকেও যে পরামর্শ দেওয়া হয়, এতে পরিষ্কার বলা আছে, কোভিড-১৯-এর ক্ষেত্রে শিশুরা প্রতিরোধী নয়। শিশুরাও কোভিড-১৯-এ আক্রান্ত হতে পারে।

এর আগে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়োপোলিসে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘লুটপাট চালালে গুলি শুরু হবে।’ টুইটটি সহিংসতায় উস্কানিমূলক উল্লেখ করে টুইটার কর্তৃপক্ষ সেটি সতর্কবার্তা দিয়ে ঢেকে দিয়েছিল।

Tags: টুইটারডোনাল্ড ট্রাম্পফেইসবুক
Previous Post

করোনার সফল ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার

Next Post

‍‌‌টেকনাফে গত ২২ মাসে যত ক্রস ফায়ার হয়েছে তা তদন্তে কমিশন করা হোক‍‌

Next Post
‍‌‌টেকনাফে গত ২২ মাসে যত ক্রস ফায়ার হয়েছে তা তদন্তে কমিশন করা হোক‍‌

‍‌‌টেকনাফে গত ২২ মাসে যত ক্রস ফায়ার হয়েছে তা তদন্তে কমিশন করা হোক‍‌

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.