সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

গবেষণার তথ্য-সাধারণ সর্দি-কাশির মতোই করোনা ছড়িয়ে দিতে পারে শিশুরা

Wednesday, 16 September, 2020 | 7:24 pm
0
গবেষণার তথ্য-সাধারণ সর্দি-কাশির মতোই করোনা ছড়িয়ে দিতে পারে শিশুরা

সোজা কথা ডেস্ক রিপোর্ট : বলা হয়ে থাকে শিশুরা করোনা আক্রান্ত হয় না বা শিশুদের থেকে করোনা ছড়ায় না। কিন্তু গবেষকরা বলছেন শিশুরা শুধু করোনা আক্রান্ত হয়ই না, এমনকি তারা সাধারণ সর্দি-কাশির মতোই করোনা অন্যকে ছড়িয়ে দিতে পারে। এ দিকে যুক্তরাষ্ট্রে স্কুলগুলো চালু করার পর এক মাসে ১ লাখ ৮০ হাজার শিশু করোনা সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড চিলড্রেন হসপিটাল অ্যাসোসিয়েশন। হার্ভার্ড মেডিকেল স্কুলের সাবেক অধ্যাপক উইলিয়াম হাসেলটিন বলেছেন, শিশুরা সাধারণ সর্দি-কাশির ভাইরাসের মতোই কোভিড-১৯ ভাইরাসও সহজেই ছড়িয়ে দিতে পারে। খবর সিএনএনের।

সোমবার এক সাক্ষাৎকারে উইলিয়াম হাসেলটিন বলেন, সবাইকেই করোনাবাহী হিসেবে সন্দেহ করা যেতে পারে। কারণ যে ভাইরাস আপনাকে মেরে ফেলতে পারে,  সেটি সংক্রমণের ক্ষেত্রে সাধারণ ঠান্ডা বা সর্দি-কাশির ভাইরাসের মতোই আচরণ করে বা ছড়ায়।

তিনি প্রশ্ন ছুড়ে বলেন, কারা এই ভাইরাস বহন করে? নিজেই জবাব দিয়ে বলেন, অন্যদের মতো শিশুরাও সর্দি-কাশির ভাইরাস বহন করে।

হাসেলটিন আরো বলেন, শ্বাসতন্ত্রজনিত সব ধরনের রোগের সংক্রমণের ক্ষেত্রে এটিই সত্য, সাধারণ সর্দি-কাশির মতোই, করোনাভাইরাসও একইভাবে সংক্রমণ ঘটায়। ঠান্ডা-সর্দির মতো নাসারন্ধ্রের মাধ্যমে ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। আর করোনাভাইরাস শরীরে ঢুকে মানুষের মৃত্যুও ঘটাতে পারে।

তিনি সতর্ক করে বলেন, শিশুরা অন্য কারও কাছ থেকে এই ভাইরাসে সংক্রমিত হয়ে অন্যদের সংক্রমিত করতে পারে। তাই শিশুদের অবশ্যই মাস্ক পরতে হবে।

উইলিয়াম হাসেলটিন আরো বলেন, শুধু তাই নয়, পাঁচ বছরের বেশি বয়সী শিশু অন্য মানুষকে সবচেয়ে বেশি সংক্রমিত করতে পারে। কাউকে সংক্রমিত করতে পারে, এমন মাত্রার চেয়ে একটি শিশুর নাকে হাজারগুণ বেশি ভাইরাসও থাকতে পারে। আর তা হবে অনেক অনেক বেশি সংক্রামক।

তবে পর্যবেক্ষণে দেখা গেছে, ১৮ বছরের নিচে শিশুদের মধ্যে কোভিড-১৯-এর প্রকোপ কম। আর হয়তো এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, শিশুরা করোনা আক্রান্ত হয় না। তবে তার ওই দাবি নাকচ করে গবেষকরা বলেন, শিশুদের মধ্যে মারাত্মক উপসর্গগুলো না থাকলেও শিশুরা করোনামুক্ত নয়।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড চিলড্রেন হসপিটাল অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে জানায়, আগের চার সপ্তাহে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ ৯০ শতাংশ বেড়েছে। ৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৯ হাজার ৯৯০ শিশু করোনা আক্রান্ত হয়েছে। স্কুল খুলে দেওয়ার কারণেই এই সংক্রমণ বেড়েছে।

এদিকে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের ভাইস চেয়ারম্যান সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. শিন ও’ল্যারি বলেন, শিশুদের দেহ একেবারেই করোনা প্রতিরোধী তা বলা ঠিক নয়। যদিও তাদের মধ্যে করোনা ভাইরাসের প্রাণঘাতী উপসর্গ খুব কমই দেখা যায় ।

Tags: করোনাশিশু
Previous Post

সিলেটে আরো ১৬৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত

Next Post

মেজর অবঃ সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার তিন সাক্ষী গ্রেফতার

Next Post
মেজর অবঃ সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার তিন সাক্ষী গ্রেফতার

মেজর অবঃ সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার তিন সাক্ষী গ্রেফতার

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.