সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনা আতঙ্ক ইউরোপজুড়ে, নতুন ধরণের করোনা ছড়িয়ে পড়ছে

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | ৪:৩৭ পূর্বাহ্ণ
in বিশ্ব, যুক্তরাজ্য, লিড নিউজ, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
কোভিড: চরম অসুস্থতার জন্য দায়ী জিন চিহ্নিত, নতুন চিকিৎসার সন্ধান চলছে

করোনাভাইরাস যার ফলে কোভিড -১৯ ঘটে, যা তেমন কোনও লক্ষণ নেই কিছু লোককে মারাত্মকভাবে অসুস্থ করে তোলে। ছবি: সায়েন্স লাইব্রেরী ফটো

সোজা কথা ডেস্ক রিপোর্ট

করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা ইউরোপজুড়ে, নতুন ধরণের করোনা ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে, যুক্তরাজ্যে প্রথমে শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইন আরও অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। এরিমধ্যে আশার কথা শুনিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেছেন, করোনার এই স্ট্রেইনের বিরুদ্ধেও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা কার্যকর।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়ার পর আতঙ্কে পুরো ইউরোপ। এর আগেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউরোপের বিভিন্ন দেশে কড়া লকডাউন জারি করা হয়। যারা এখনো লকডাউনের ঘোষণা দেয়নি, তারাও খুব শিগগির লকডাউনের পথে হাঁটবে। ইউরোপের বেশির ভাগ দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথ, রেলপথসহ সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য কার্যত ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইন আরও অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। তবে আশার কথা শুনিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেছেন, করোনার এই স্ট্রেইনের বিরুদ্ধেও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা কার্যকর।

স্থানীয় সময় রোববার রাতে জার্মানির হ্যানোভার শহরের বিমানবন্দরে লন্ডন থেকে আসা ৬৩ জন যাত্রীকে বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি। একটি আলাদা টার্মিনালে তাঁদের রাত্রিযাপন ও খাবারের ব্যবস্থা করা হয়। সোমবার করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার পর তাঁদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়ার কথা।

জার্মানির প্রখ্যাত অনুবিজ্ঞানী ক্রিশ্চিয়ান ড্রস্টেন জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল–এ সাক্ষাৎকারে বলেন, এখন পর্যন্ত জার্মানিতে যুক্তরাজ্যের মতো নতুন স্ট্রেইনের করোনাভাইরাসের নমুনা শনাক্ত করা যায়নি। কিন্তু জার্মানিসহ অন্যান্য দেশেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ক্রিশ্চিয়ান ড্রস্টেন ও অন্যান্য জিন তত্ত্ববিদের মতে করোনাভাইরাসের যে বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে এই পরিবর্তিত রূপটি প্রধান গোষ্ঠী। সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের অনুবিজ্ঞানী ও মিউটেশন বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড নেহার বলেন, যুক্তরাজ্যে রূপান্তরিত করোনাভাইরাসটি কয়েক মাস ধরেই সক্রিয় ছিল। করোনাভাইরাস নিয়ে নিবিড় ও নিয়মিত পর্যবেক্ষণের সময় গত ২০ সেপ্টেম্বর এটি আবিষ্কৃত হয়, যা গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের বেশ কয়েকটি অংশে ছড়িয়ে পড়েছে।

এদিকে নতুন পরিস্থিতিতে সময় নষ্ট না করে দ্রুত সমন্বিত সিদ্ধান্তের জন্য আজ ইউরোপীয় কাউন্সিলের ২৭ সদস্যদেশের সঙ্গে অনলাইনে জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। বৈঠকের মূল বিষয় হলো করোনাভাইরাস প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়। যুক্তরাজ্যের ইইউ জোট ছাড়ার ১০ দিন আগেই রূপান্তরিত করোনাভাইরাসের আতঙ্কে স্থানীয় সময় গতকাল রোববার মধ্যরাত থেকে আয়ারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়াসহ আরও কিছু দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সমুদ্রতলদেশের প্রায় ৫০ কিলোমিটারের ইউরো টানেল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের ডোভার ও ফ্রান্সের কালে শহরের মধ্যে ফেরি টার্মিনালটিও বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে ইইউ দেশগুলির শুল্কমুক্ত বাণিজ্য শেষ হওয়ার ১০ দিন আগে শত শত পণ্যবাহী লরি ফেরিঘাটে কয়েক কিলোমিটারজুড়ে আটকা পড়েছে। ইইউ দেশগুলো থেকে যুক্তরাজ্যে ৭০ শতাংশ সবজিজাতীয় পণ্য এই পথে পরিবহন করা হয়।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন, রূপান্তরিত করোনাভাইরাসটি আগের ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক এবং তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুরূহ। রোববার পর্যন্ত রূপান্তরিত ভাইরাসটি যুক্তরাজ্যের বাইরে ডেনমার্কে ৯ জন এবং ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় ১ জন করে মোট ১২ জনের শরীরে শনাক্ত হয়েছে।

এদিকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান রোববার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে বিদ্যমান টিকা কার্যকর। ইইউ বিশেষজ্ঞদের বরাত দিয়ে মধ্যকার আলাপ-আলোচনার বরাত দিয়ে ইয়েন্স স্পান বলেন, তাঁরা এখন পর্যন্ত যা জানেন, সে অনুযায়ী বিদ্যমান টিকার ওপর করোনার নতুন ধরনের কোনো প্রভাব নেই, যার অর্থ করোনার নতুন ধরনের ক্ষেত্রেও বিদ্যমান টিকা কার্যকর। এ প্রসঙ্গে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বিশেষ করে ফাইজার-বায়োএনটেকের টিকার কথা উল্লেখ করছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ইতিমধ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
এদিকে টীকা নিয়ে না নেয়া নিয়ে নতুন করে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে লন্ডনে। নানা গুঞ্জন শোনা গেলেও এ সবের কোন ভিত্তি এখনো খুঁজে পাওয়া যায় নি।

Tags: করোনা আক্রান্তকরোনার নতুন ধরণ
Previous Post

করোনা: নিউইয়র্কে ৩ ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

Next Post

মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যু

Next Post
মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যু

মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যু

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.