সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

পুতিন কন্যাদের ওপর এবার যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Friday, 8 April, 2022 | 11:09 pm
0
পুতিন কন্যাদের ওপর এবার যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সোজা কথা ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর এবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই শুক্রবার এ নিষেধাজ্ঞা এল।

যুক্তরাজ্য বলছে, পুতিনের ঘনিষ্ঠজনদের ব্যক্তিগত জীবনের গন্ডি সীমাবদ্ধ করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের রাজধানীর পাশের শহর বুচায় রুশ বাহিনীর ‘নৃশংসতার’ নানা চিত্র সামনে আসার প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিতে গত বুধবার মারিয়া ও কাতেরিনার নাম অর্ন্তভুক্ত করে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মেয়ে সার্গেইভনা ভিনোকুরোভার নামও আসে এ তালিকায়। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায়ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর মেয়ের নাম রয়েছে।

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় পুতিনের দুই মেয়ের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ তাদের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে তারা আদৌ যুক্তরাজ্যে ভ্রমণ করেছেন কি-না বা যুক্তরাজ্যে তাদের কোনো সম্পদ রয়েছে কি-না।

দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। কিন্তু এই সময়ে পুতিনের সঙ্গে প্রকাশ্যে তার পরিবারের সদস্যদের খুব কমই দেখা গেছে। তার পরিবারের সদস্যদের ছবিও তেমন একটা পাওয়া যায় না। সাংবাদিকেরা প্রশ্ন করলে পরিবারের বিষয়টি এড়িয়ে যান পুতিন।

অবশ্য ২০১৫ সালে এক সংবাদ সম্মেলনে পুতিনের কাছে তার মেয়েদের নাম-পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন, তার দুই মেয়ে রাশিয়ায় বসবাস করেন। তাদের পড়াশোনাও রাশিয়ায়। তারা তিনটি বিদেশি ভাষায় কথা বলতে পারেন। তাদের নিয়ে তিনি গর্বিত।

ছবি: ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা ও কাতেরিনা তিখোনোভা

Tags: ইউক্রেন রাশিয়া যুদ্ধভ্লাদিমির পুতিন
Previous Post

গেম থিওরি ও ডমিনো এফেক্ট

Next Post

বিশিষ্ট ব্যাংকার নজমুল হোসেন আর নেই

Next Post
বিশিষ্ট ব্যাংকার নজমুল হোসেন আর নেই

বিশিষ্ট ব্যাংকার নজমুল হোসেন আর নেই

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.