সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনাকালের কোবতে

- জোবায়েন সন্ধি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৬ মে, ২০২০ | ৪:২১ অপরাহ্ণ
in প্রবাস, মতামত, সংবাদ শিরোনাম
0
করোনাভাইরাস মোকাবেলায় জয়পুরহাট মডেল

যুক্তরাজ্যনিবাসী অনলাইন পোর্টালের সম্পাদক বন্ধু ফেসবুক মেসেঞ্জারে জানালেন, কিছু একটা লেখা দিতে। ইদানীং লেখালিখি হচ্ছে না, তবে লেখার ফুসরত হইলে হুটহাট কোবতে লিখে পাঠাতে পারি; জানালাম।

আসলে ফরমায়েশ প্রতিপালন বা প্ল্যান করে কোনোকিছু লেখা যায় না। যখন যা মনে আসে এমনিতেই হুটহাট লিখে সময়রেখায় ছেড়ে দিই। এরপর আর ওই লেখার খোঁজ নিইনা। খোঁজ বলতে লেখার প্রতিক্রিয়া। রোজই তো সময়রেখায় আজেবাজে গোবর ছাড়ি। এসব গোবড় কাঁচা থাকতে নাকে কটু গন্ধ লাগে বৈকী। কিন্তু শুকিয়ে গেলে মূল্যবান জ্বালানী হয়, সেটা অস্বীকার করার জো নাই।

একটা কোবতে লিখবো ভাবছি। কিন্তু করোনাকালে কোবতে ঠিক জুৎ হচ্ছেনা।

তিনি নিয়ম করে ফেসবুকে রোজ সেলফি পোস্ট করেন, যদিও করোনাকালে লকডাউনের কারণে অভ্যাসটায় কিছুটা টান পড়েছে। কয়েকটা সেলফিস্টিকও কালেকশনে রয়েছে। এগুলো ফেসবুক বন্ধুদের দেয়া উপহার। কুরিয়ারে পাওয়া। দু’মিনিটের সেলফি তোলার আগে তাকে দু’ঘণ্টা প্লাস্টার-ডিসটেম্পার অর্থাৎ সাজুগুজু করতে হয়। এরপর নানান অ্যাপসের বদৌলতে সেগুলো পোস্ট করার উপযোগী হয়।

মফস্বলের কাপড় ব্যবসায়ী তরমুজ মিয়া তার প্রতি ভালোবাসায় মাঝে মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি-ব্লাউজ পাঠায়। কুরিয়ারে পাওয়া শাড়ি-ব্লাউজগুলো সেলফে সাজানোর আগে তিনি তার মোবাইলে সেলফি নিতে ভোলেন না। এদিকে প্রেরককে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট না দিলে পরেরবার কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় আসবেনা, এই আশংকাও রয়েছে।

একদিন ফেসবুক ভক্তের সাথে দেখা হয়ে গেলো কোনো এক পার্কে। যদিও আজকাল লোকজন পার্কে যাওয়া প্রায় ভুলেই গেছে। এখনো যারা যায়, তারা স্বুল পড়ুয়া প্রেমের জুটি কিংবা চাকরি হতে অবসরপ্রাপ্ত প্রবীণগণ। কিছু মাঝবয়সী বুড়োও যায় স্কুল-কলেজের মেয়েদের প্রেম করা দেখতে। পারভার্ট লোকজনদের চোখের দিকে তাকালে সহজেই বোঝা যায় সে কী ধরনের মানুষ। চোখ দিয়ে যেন গপাগপ গিলতে থাকে মেয়েদের।

এদিকে ভক্ত ভাবে, তিনি পার্কে কী করতে এসেছেন! মুখোমুখি হবার পরে একটা লম্বা সালাম দিলো।

আসসালামু আলাইকুম ম্যাম, ক্যামুন আছেন, চিনতে পারছেন? আমি মফস্বলের অমুক।

জ্বি ভাইয়া, চিনতে না পারার কোনো কারণ আছে? তা কী খাবেন বলুন? ঝালমুড়ি, অ্যাই ঝালমুড়ি এদিকে আয়, সাহেবকে ভালোকরে ঝালমুড়ি দে তো।

ভক্ত ভাবে আর ভাবে, সে মুড়ির দেশের লোক, নিজে কাপড়ের ব্যবসায়ী হলেও বাপ চাচাদের মুড়ির ব্যবসা আছে। তাকেও শেষ পর্যন্ত শহরে এসে এক চিমটি ঝালমুড়ি কিনে খেতে হচ্ছে।

পার্কের বেঞ্চতেই বসা ছিল এতোক্ষণ, ভক্তর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবার সময় তিনি যখন দাঁড়ালেন; ভক্তের অবাক হবার দশা। উচ্চতা মাত্র ৪ ফুটও হবে বলে মনে হয় না। গরমে ঘেমে মুখের ডিসটেম্পারগুলো সরে যাওয়ায় তাঁকে আর ফেসবুকের ফটোর সাথে মেলাতে পারছেনা সে। উচ্চতা মাত্র ৪ ফুট, জলহস্তীর মতো নুরানী স্বাস্থ্য সেলফিতে কীভাবে ঐশ্বরিয়া রাইয়ের মতো দেখায়, মনে মনে সেটাই ভাবছিল সে।

এরইমধ্যে বিপত্তি ঘটে গেল। ছিঁচকে পকেটমারের দল সুযোগ বুঝে ভক্তের অপারেশন করে ফেলেছে। পকেট গেলে পকেট আসে, এসব ভক্তকে বিচলিত করে না। সে বিচলিত সেলফি নিয়ে। সে ভাবছে আর ভাবছে, সেলফির ভেতরে কোন ম্যাজিক আছে যে ৪ ফুট হয়ে যায় ৬ ফুট, সেটা জানতে চেষ্টা করে। আটা ময়দা সুজির কল্যাণে কোমল ত্বকের রহস্যও তার জানতে চাওয়ার লিস্টে সবার ওপরে। সবকিছু ছাপিয়ে এই প্রশ্নটির উত্তর সে পাচ্ছে না, ফেসবুকে সেলফি দেয়া ছেড়ে লকডাউনের এই সময় কেন তিনি পার্কে এসেছিলেন!

সম্পাদকের কাছে লেখাটি পাঠানোর পরে ফুটনোটে জানতে চাইলাম- এই লেখাটা কোবতে হিসেবে চালিয়ে দিলে কি তা কোবতে হবে?

৬ মে ২০২০
বার্লিন, জার্মানি

জোবায়েন সন্ধি : জার্মান পেনের ফেলো লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

 

Previous Post

“এক মিনিটের নাই ভরসা; বন্ধ হবে রঙ তামাশা”

Next Post

দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

Next Post
বন্ধ গণপরিবহণ খোলা শপিং মল!

দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.