সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ফ্যাসিজমের পাপিয়া ফাঁদ

- মাসকাওয়াথ আহসান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ৪ এপ্রিল, ২০২১ | ১২:০৫ পূর্বাহ্ণ
in মতামত, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
ফ্যাসিজমের পাপিয়া ফাঁদ

ফেইক মদিনায় ‘জেনানা ও নিকাহনামা’ নিয়ে ঘুরতে হয়; এটা শোকরানা মেহেফিলের ‘মেহেরাম নিয়া ঘুরিবেন ফতোয়া’র হেফাজতযন্ত্র জানে না; এ কী করে হয়! ভ্যড়ভেড়ে এই গ্রামের পুলিশযন্ত্র তো সমুদ্রসৈকতেও নিকাহনামা দেখতে চেয়েছিলো এক দম্পতির। এইখানে ম্যাজিস্ট্রেটযন্ত্র ও হেলমেট পরা সহমতযন্ত্র পার্কে গিয়ে প্রেমিক প্রেমিকাকে গ্রেফতার করে। কান ধরে উঠবস করায় বিজন গ্রামের নিয়মে।

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা নয়; রাজনীতিকে গুম-চাপাতি-ন্যুনতম নারী বিষয়ক স্ক্যান্ডাল দিয়ে মোকাবেলা করাটাই কলতলার সহমতযন্ত্রের ‘ফইন্নির পুতে’র রাজনীতি। উন্নয়নের পাপিয়াযন্ত্রের দালাল ও খদ্দেররাও আজ শুদ্ধতার পরাকাষ্ঠা হয়ে হেফাজতযন্ত্রের ঘরে শেকল তুলে দিয়ে শারিয়ার হিজাবিযন্ত্রের সঙ্গে হাতেনাতে ধরার আনন্দে সরাজ্ঞান করে কুলুকুলু। ভিলেজ পলিটিক্সে “অমুক নারীসহ আটক” হচ্ছে বহুব্যবহারে জীর্ণ পুসিক্যাট গোয়েন্দাগিরি ও তপশিলি সাংবাদিকতার লোক-ধ্রুপদী মশলা।

এটা পাপিয়াযন্ত্রকেই হিজাব পরিয়ে পাঠিয়ে ফ্রেইম করা গরলগল্প হবার সম্ভাবনা প্রবল। স্ট্যালিনের ফ্যাসিজমের কালে ‘রেড স্প্যারো’ পাঠিয়ে ফাঁসানো হতো যাকে প্রয়োজন তাকে। এটা গ্রামীণ আদলে পুনচিত্রায়ন করেছে বাংলালিক্সযন্ত্র ও খেলা হবেযন্ত্রের অংকশায়িনী ‘কইয়া দিমু’ মিডিয়াযন্ত্র। ‘যন্ত্র ঐ একটাই ষড়যন্ত্র’ বলে নিয়ত চেঁচানো উন্নয়নের রাজভোঁদড়েরা এই ক্লিশে গ্রামীণ ষড়যন্ত্রটুকুই জীবনে শিখেছে।

এইসব তরলগল্পে পান-সুপারি চিবুতে চিবুতে প্রাচীনকালে বিনোদনহীন জীবনে বিনোদনের তুফান তুলতো ফোকলা দাঁতের গ্রামদাদীরা। এখন শহরের পারসোনা দাদিরাও একই বৈচিত্র্যহীন জীবনপ্রবাহে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র গপ্পে বিনোদিত; অনেকদিন পর একটা পিটযা অর্ডার দিয়ে আরবান ফোকলোর বিচিং করার ইভেন্ট পেয়ে।

মেট্রোপলিটনে বেশ আধুনিক সেজে বসে থাকা ক্ষ্যাতগুলিও; এমনকী জেন্টলপার্ক চাড্ডিযন্ত্রগুলিও হেফাজতযন্ত্রকে নারী বিষয়ক স্ক্যান্ডালে ফাঁসিয়ে দাঁত কেলিয়ে আনন্দে কুটিপাটি হয়। শতবছর ধরে গ্রামে বেড়ার ফুচকি দিয়ে অন্যের প্রাইভেসি দেখার নাতি-পুতিরা যতই জিনস-টিশার্ট পরুক; ভেতরে ঘিন ঘিন করতে থাকে; গান্ধা কইরা দেয়ার জীনগত ভিলেজ পলিটিক্স আর অবদমিত লিবিডোর থকথকে ঘেও বিকৃতি।

শেষ পর্যন্ত এটা ঘুঘুডাকা ভ্যাড়ভেড়ে গ্রাম; এইখানে অনাথের রক্তমূল্য পরিশোধিত হয় উটের মূল্যে; সংখ্যালঘু নারীকে গ্রামদ্রোহী আখ্যা দিয়ে তাকে নিয়ে ‘তনু-তনু’ খেলে ‘খেলা হবে’র লাইসেন্স পাওয়া ইউনিফর্ম।

এখানে মহামারীর দ্বিতীয় বছরেও আইসিইউ-এর অভাবে হাসপাতালের মেঝেতে লুটিয়ে পড়া লাশ; পাঁচ হাসপাতাল ঘুরে অক্সিজেন না পেয়ে স্বদেশমাতার মৃতদেহের পাশে নয়নজলে ভাসা সন্তানের আর্তনাদ; সব হারিয়ে যায়; যৌবনজ্বালার সৈনিকদের রগরগে নীল গল্পের আলেয়ায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে মুখরোচক যৌন-আখ্যানের সস্তা গোয়েন্দাকাহিনীতে। ঐ যে লিবেরেল ও সেকুলারের রবীন্দ্র দাড়ি কিংবা রাবীন্দ্রিক সাজের আঁচলের নীচেই হেফাজত হয় ফেইক সবুজ মদিনা আর ফেইক গেরুয়া গুজরাট।

– মাসকাওয়াথ আহসান, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক
প্রধান সম্পাদক, ই-সাউথ এশিয়া

Tags: মাসকাওয়াথ আহসান
Previous Post

ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা, সীমান্তে হত্যা-নির্যাতনে এমএসএফের উদ্বেগ

Next Post

মাসকাওয়াথ আহসানের রম্য রচনা- খোদা কী গুম হয়ে গেলেন

Next Post
গুমের অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

মাসকাওয়াথ আহসানের রম্য রচনা- খোদা কী গুম হয়ে গেলেন

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.