সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

সাংবাদিক তুহিন হাওলাদারকে মারধর এসআই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ | ৬:৫২ অপরাহ্ণ
in মানবাধিকার
0
সাংবাদিক তুহিন হাওলাদারকে মারধর এসআই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ওয়ারীতে পুলিশের বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক। আহত তুহিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনের আদালত বিটের প্রতিবেদক ও আইনজীবী। গতকাল বৃহস্পতিবার দুপুরে টিকাটুলির কে এম দাস রোডে তাকে পেটায় ওয়ারী থানা পুলিশের একটি দল। পরে রক্তাক্ত অবস্থায় সাংবাদিক তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তুহিনকে মারধরে জড়িত অভিযোগে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে  জানিয়েছেন পুলিশের ওয়ারী জোনের এসি মো. হাণ্ণানুল ইসলাম।

আহত তুহিন হাওলাদার বলেন, ‘দুপুরে কে এম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলে। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই তারা আমাকে মারধর শুরু করে। তারা আমাকে কোনো কথা বলারই সুযোগ দেয়নি।’

সাংবাদিক তুহিনকে মারধরের কারণ জানতে চাইলে অভিযুক্ত এসআই মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ওই এলাকা লকডাউন ছিল। তার পরও ওই ব্যক্তি (তুহিন) সেখান দিয়ে যেতে গেলে আমি বাধা দিই। তার মোটরসাইকেলের চাবি নিতে গেলে সে আমাকে আঘাত করে। পরে আমিও তাকে আঘাত করি।’ গাড়িতে সংবাদপত্রের (বাংলাদেশ প্রতিদিন) স্টিকার লাগানো সত্ত্বেও কেন বাধা দিয়েছেন তা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অনেক গাড়িতেই তো সাংবাদিক লেখা থাকে, কিন্তু চালক সাংবাদিক থাকে না।’ তবে সাংবাদিক তুহিনের পরিচয় জানতে না চেয়েই তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এসআই মাহবুবুর। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। কী কারণে ওই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ওই পুলিশ সদস্যদের (এসআই মাহবুবুর) বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান; তুহিন হাওলাদারকে ওয়ারী থানা পুলিশ কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, বিগত ১৬ এপ্রিল রাজধানীর টিকাটুলীর কেএম দাস লেন-এ ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ মারাত্মকভাবে আহত করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

 

Tags: গণমাধ্যমপুলিশী নির্যাতনমানবাধিকারলকডাউন
Previous Post

লন্ডনে ডাক্তার নার্স ১৯ জনের মৃত্যু- বাংলাদেশে ডাক্তারদের হুমকি না দিয়ে ভালোবেসে কাজ উদ্ধার করুন মাননীয় প্রধানমন্ত্রী

Next Post

চুরি করেও ইতিহাসে যারা বিখ্যাত হয়েছিলেন

Next Post
স্বভাব যায় না মলে, খাছলত যায় না ধুলে

চুরি করেও ইতিহাসে যারা বিখ্যাত হয়েছিলেন

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.