সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

মালয়েশিয়া বিএনপির মামুনের বিরুদ্ধে যত অভিযোগ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | ৪:৪৫ অপরাহ্ণ
in প্রবাস, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
মালয়েশিয়া বিএনপির মামুনের বিরুদ্ধে যত অভিযোগ

সোজা কথা ডেস্ক রিপোর্ট: প্রতারণার জাল খুব দীর্ঘ। এদের চেহারা বেশভূষা দেখলে মানুষ বিভ্রান্ত হয়। এই যেমন দেখুন এই এক প্রতারক। চেহারা দেখলে বোঝার উপায় নেই এই মানুষটি একজন অশিক্ষিত এবং মালয়েশিয়ার শ্রমিক। কিন্তু নিজে শ্রমিক হলেও মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক হওয়ার সুবাদে এই লোকটির কাছে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ করেছে অর্ধশত শ্রমিক।

শুধু টাকাই নয়। অভিযোগ রয়েছে পাসপোর্ট লোপাটেরও। বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইলের এই শ্রমিক মামুন বিন আব্দুল মান্নানের বিরুদ্ধে মালয়েশিয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও সবকিছু ম্যানেজ করে মামুন মালয়েশিয়াতে রয়েছে বহাল তবিয়তে। উল্টো সে প্রেস কনফারেন্স করে তার অবস্থান জানান দিয়েছে সবাইকে।

কিন্তু শ্রমিকরা তার কাছে যেতে ভয় পাচ্ছে। কারন সবাই মামুনের কারনেই ভিসার মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছে এবং কারো কাছেই পাসপোর্ট নেই। মামুন এই সুযোগটাই নিচ্ছে বলে জানা গেছে। কেউ তার কাছে গেলে এবং পাসপোর্ট ও টাকা চাইলে উল্টো তাকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয়ে কেউ তার কাছে ভিড়ছে না।

এদিকে মালয়েশিয়া বিএনপির নেতারা মামুনের এই প্রতারনাকে মেনে নিতে না পারলেও কেউই মুখ খুলছে না। নাম প্রকাশ না করেই নেতারা বলেন এই অশিক্ষিত শ্রমিক মামুনকে কেউ পছন্দ না করলেও মেনে নিতে হচ্ছে।

তবে ভবিষ্যতে ভুক্তভোগী কোন শ্রমিক মামুনের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন হয়ে কোন অঘটন ঘটানোর সম্ভাবনা রয়েছে বলে অনেকের মন্তব্য। তখন সে পরিস্থিতি সামাল দেয়া কারো পক্ষে সম্ভব হবে না। উপরন্ত মালয়েশিয়ায় বাংলাদেশীদের বদনাম বাড়বে।

মামুনের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি মিডিয়ায় লেখা হয়েছেঃ

মালয়েশিয়া প্রবাসী কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা এলাকার মৃত শাহালমের ছেলে মুন্না নামে এক শ্রমিক জানান, সে তার আত্মীয় স্বজনসহ বন্ধু মহলের ২০টি পাসপোর্টে ভিসা লাগিয়ে এবং পারমিট করে দেওয়ার কথা বলে ৭০ হাজার মালয়েশিয়ান রিংগিট নিয়ে মামুন পালিয়ে যান।

মুন্না ছাড়াও আরো ৩০ জনের কাছ থেকে ৩০ টি পাসপোর্ট সহ প্রায় ১ লক্ষ ৩০ হাজার রিংগিট নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতারক মামুনের বিরুদ্ধে।

এখন প্রতারক মামুনের প্রতারনার কারণে বিপাকে পরেছে মালয়েশিয়ায় অবস্থানরত ৫০ জন শ্রমিক।

ভুক্তভোগী মামুন নামে এক শ্রমিক জানান প্রতারক মামুন আমার পাসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়ার কথা বলে ২ বছর যাবত আমার পাসপোর্ট আটকিয়ে রেখেছে। যার ফলে আমরা কোন জায়গায় কাজ করতে পারছিনা। পুলিশের ভয়ে রুমের বাহিরে যেতে পাচ্ছিনা। আমরা খুব মানবেতর জীবন-যাপন করছি। অনাহারে দিন কাটাতে হচ্ছে। পাসপোর্ট না পেলে আমরা দেশেও যেতে পারবনা। আমাদের সবাইকে জেল খাটতে হবে।

এ প্রতিবেদক কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছেন এবং মালয়েশিয়া বিএনপির নেতাদের সাথেও কথা বলে বিষয়টির সত্যতা পেয়েছেন। তবে মামুনের সাথে কথা বলার জন্য তাকে পাওয়া যায়নি।

Tags: অভিবাসী শ্রমিকদালালমালয়েশিয়া
Previous Post

‘বাণিজ্য সহযোগী দেশগুলো বিদেশে ঘুষ লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ’

Next Post

নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ইলিশ বেঁচা-কেনার ধুম

Next Post
নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ইলিশ বেঁচা-কেনার ধুম

নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ইলিশ বেঁচা-কেনার ধুম

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.