সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

চরফ্যাশনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনাসহ ১১ মাসে জেলায় ধর্ষণ ৮৬ খুন ১৭

Tuesday, 1 December, 2020 | 3:13 pm
0
চরফ্যাশনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনাসহ ১১ মাসে জেলায় ধর্ষণ ৮৬ খুন ১৭

চরফ্যাশন প্রতিনিধি
চরফ্যাশন সহ ভোলার ৭ উপজেলায় বেড়েই চলছে হত্যা ও ধর্ষণের ঘটনা। গত ১১ মাসে এ পর্যন্ত জেলায় ১৭টি ধর্ষণ ও ৮৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে চাঞ্চল্যকর বেশ কয়েকট হত্যা ও ধর্ষণের ঘটনা রয়েছে। ধর্ষণ ও হত্যা মামলার ঘটনায় পুলিশ আসামীদের গ্রেফতার ও চার্জসিট দাখিল করেছে। কিছু মামলার তদন্তনাধীনও রয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর হত্যা ও ধর্ষনের ঘটনা তুলনামূক কম বলে মনে করছে পুলিশ। গত বছর জেলায় ১৪৫টি ধর্ষন ও ৩০টি মার্ডারের ঘটনা ঘটেছিলো।

থানা গুলি সুত্রে জানা যায়, চলতি বছরে হত্যা ও ধর্ষণ মামলার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে অক্টোবর মাসে। এ মাসে ১২টি ধর্ষণ ও ২টি হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া জানুয়ারী মাসে ১০ ধর্ষণ ও একটি খুন, ফেব্রুয়ারি মাসে ১০ ধর্ষণ ও এক খুন, মার্চ মাসে ৯টি ধর্ষণ ও একটি মার্ডার, এপ্রিল মাসে ৮ ধর্ষণ ও ২ খুন, মে মাসে খুন না হলেও ৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। জুলাই মাসে ৬টি ধর্ষণ ও ৪টি মার্ডার, আগস্ট মাসে ৯টি ধর্ষণ ও ২টি খুন, সেপ্টেম্বর মাসে ৭ ধর্ষণ ও ২ মার্ডার, অক্টোবর মাসে ১২ ধর্ষণ ও ২ মার্ডার এবং নভেম্বর মাসে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর ধর্ষনের ঘটনা ঘটেছে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি। ওইদিন রাতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক তরুণীকে গণধর্ষন করেছে প্রেমিকসহ ৫ যুবক। চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকতা মনিরুজামান জানান, উপজেলার কুকরী-মুকরী সংলগ্ন নদীতে ট্রলারের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ ধর্ষককে আটক করেছে। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে ভোলার চলফ্যাশন উপজেলার শশীভূশন এলাকায়। রাতে দুই সন্তানের এক জননীকে ধর্ষণের চেস্টা চালায় নাঈম নামের এক ব্যাক্তি। এ সময় ওই নারী নাঈমের পুরুষাঙ্গ কেটে দেয় গৃহবধু। এ ঘটনায় থানায় শশীভুষন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঞ্চল্যকর আরেক হত্যাকান্ডের ঘটনা ঘটে ২০ জুন ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। কলেজ ছাত্র সুমনকে হত্যা করে মাটিতে পুতে রাখে হত্যাকারীরা। পরে পুলিশ ২ দিন পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে। মোবাইল ট্রেকিং করে হত্যাকারিদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সাথে জড়িত মিঠুসহ সকল আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। ২১ জুন রাতে ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নে প্রবীর নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ মার্ডারের ঘটনায় পুলিশ প্রধান আসামীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

ভোলার পুলিশ সুপার সরকার মো: কায়সার বলেন, গত বছরের তুলনায় চলতি বছর হত্যা এবং ধর্ষণের ঘটনা খুব কম। তারপরেও এ বছরের ১১ মাসে যেসব হত্যা এবং ধর্ষণ হয়েছে তার বেশীরভাগ ঘটনার তদন্ত করে পুলিশ প্রকৃত আসামীদের গ্রেপ্তার করেছে। কিছু কিছু মার্ডার ও ধর্ষণ ঘটনার চার্জসীট দাখিল করা হয়েছে।চাঞ্চল্যকর প্রবীর হত্যা মামলায় খুব শীঘ্রই চার্জসীট দিবে পুলিশ। এছাড়াও বোরহানউদ্দিনে কলেজছাত্র সুমন হত্যাকান্ডের ঘটনায় সব আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। সুমনের পরিবাররের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে অপহরন নাটক করতে সুমনকে হত্যা করে। পুলিশের তদন্তে এ তথ্য বেরিয়ে আসছে। জেলা পুলিশ সুপার আরো বলেন, হত্যার মামলার মধ্যে দু’একটি নবজাতক শিশু রয়েছে। যাদের লাশ উদ্ধার করা হলেও পরিচয় পাওয়া যায়নি, ওই সব মামলায় পুলিশ আসামীদের খুঁজে বের করার চেষ্টা করছে। অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভুমিকা পালন করছে বলে জানান ভোলার পুলিশ সুপার।

Tags: খুনচরফ্যাশনধর্ষণভোলা
Previous Post

ম্রো ভূমিতে বিনোদন পার্ক প্রকল্পের কাজ অবিলম্বে বন্ধ করার দাবি

Next Post

ঔষুধের কঠোর মান নিয়ন্ত্রণ ছাড়া জেনেরিক নাম লেখা হবে আত্মঘাতী

Next Post
ঔষুধের কঠোর মান নিয়ন্ত্রণ ছাড়া জেনেরিক নাম লেখা হবে আত্মঘাতী

ঔষুধের কঠোর মান নিয়ন্ত্রণ ছাড়া জেনেরিক নাম লেখা হবে আত্মঘাতী

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.