সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

অ্যামিনেস্টি ঘোষিত বিবেক বন্দী সাংবাদিক কাজল অবশেষে জামিনে মুক্ত

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | ১:৪৪ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
অ্যামিনেস্টি ঘোষিত বিবেক বন্দী সাংবাদিক কাজল অবশেষে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা থেকে

প্রথমে ৫৪ দিন গুম ও পরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ‘অনুপ্রবেশ‘ এর একটিসহ ডিজিটাল নিরাপত্তা আইনে করা ৩টি মামলায় গ্রেফতারের প্রায় আট মাস পর জামিনে মুক্তি পেলেন শফিকুল। গত ১০ মার্চ নিখোঁজ হন তিনি। আর ৩ মে বেনাপোলে তাঁর খোঁজ মেলে। সেখানেই তাঁকে গ্রেফতার দেখানো হয়।

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের পুত্র মনোরম পলক সোজা কথা ডটকমকে জানান, বেলা সোয়া ১১ টার দিকে তাঁর বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি।

শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক। তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল
পিছমোড়া হাতে হ্যান্ডকাফ লাগিয়ে আদালতে তোলা সাংবাদিক শফিকুল ইসলাম কাজল

গত ১০ মার্চ শফিকুল ইসলাম তাঁর বকশিবাজারের বাসা থেকে দৈনিক পক্ষকাল কার্যালয়ের উদ্দেশে বের হন। তিনি হাতিরপুলের মেহের টাওয়ারের কার্যালয়ে পৌঁছান বিকেল সোয়া চারটার দিকে। পৌনে সাতটা থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জুলিয়া ফেরদৌসী পরদিন চকবাজার থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আদালতের হস্তক্ষেপে চকবাজার থানায় শফিকুল ইসলামের ছেলে মনোরম পলক অপহরণের মামলা করেন।

৫৪ দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগের দিন শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ছেলে মনোরমের সঙ্গে বাবা শফিকুলের কথা হয়। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।গুমের পর গ্রেফতার!                         

ও সময়  বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাঁদের কাছে দিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

বেনাপোল থেকে গ্রেপ্তারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গুমের ঠিক আগের ভিডিও ফুটেজে উদ্দেশ্যমূলক দুই ব্যক্তিকে তার মোটরসাইকেলে একটি ডিভাইস লাগাতে দেখা গেলেও পুলিশ এ নিয়ে তদন্ত করেনি। সে ভিডিও ফুটেজ নিয়ে সোজা কথা ডটকম রিপোর্ট করেছিল এবং পরবর্তীতে সীমান্তবর্তী এলাকা থেকে গুমের শেষদিকে কথা বলিয়ে দেয়া হয়।

সম্প্রতি অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল কাজলকে বিবেক বন্দী হিসেবে আখ্যায়িত করে তার মুক্তির ক্যাম্পেইন জোরদার করে।

Tags: গুমপাপিয়াকান্ডসাংবাদিক শফিকুল ইসলাম কাজল
Previous Post

অবশেষে ইউকে এবং ইইউ ব্রেক্সিট ডিলে সম্মত

Next Post

আন্তর্জাতিক মধ্যস্থতা আদালতে ভারতের ৮ হাজার কোটি রুপি জরিমানা

Next Post
আন্তর্জাতিক মধ্যস্থতা আদালতে ভারতের ৮ হাজার কোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক মধ্যস্থতা আদালতে ভারতের ৮ হাজার কোটি রুপি জরিমানা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.