সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বাড়ির বাগানে হেঁটে দু’কোটি পাউন্ড চাঁদা তুলেছেন শতবর্ষী সাবেক ব্রিটিশ সৈনিক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ | ৬:৪৯ অপরাহ্ণ
in নির্বাচিত, যুক্তরাজ্য, সংবাদ শিরোনাম
0
বাড়ির বাগানে হেঁটে দু’কোটি পাউন্ড চাঁদা তুলেছেন শতবর্ষী সাবেক ব্রিটিশ সৈনিক

জনসেবায় দানের সংস্কৃতি ব্রিটেনে বহুদিনের। অনেক স্বল্প আয়ের মানুষও নিয়মিত জনসেবার জন্য পকেট থেকে পয়সা বের করে দেন।

তবে দানের একটি ঘটনা নিয়ে ব্রিটেনে বিস্ময় তৈরি হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনীর একজন সাবেক অফিসার তার শততম জন্মদিনের আগে নিজের বাড়ির সামনের বাগানে ১০০ ল্যাপ হেঁটে জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের (এনএইচএস) জন্য কিছু চাঁদা তোলার পরিকল্পনা করেন।

ক্যান্সারে ভোগার সময় এনএইচএসের ডাক্তার- নার্সরা তাকে যেভাবে সেবা করেছে, তার কিছু প্রতিদান দিতে চেয়েছিলেন তিনি।

তার টার্গেট ছিল হাজার খানেক পাউন্ড, কিন্তু গত শুক্রবার পর্যন্ত চাঁদার পরিমাণ দাঁড়ায় ২কোটি ১০ লাখ পাউন্ডেও বেশি (দুই কোটি ৬৩লাখ ডলার)।

যেখানে তিনি ভেবেছিলেন চাঁদা আসবে পরিচিত-পরিজন, স্বজন, প্রতিবেশীদের কাছ থেকে, সেখানে অনলাইনে খোলা তার জাস্ট-গিভিং পেজে শুক্রবার পর্যন্ত পাঁচ লাখের মত মানুষ চাঁদা দিয়েছেন।

সাধারণ মানুষের এই বদান্যতায় অভিভূত হয়ে পড়েছেন শতবর্ষী সাবেক এই সৈনিক, যাকে এখন লাঠিতে ভর করে বা অন্যের সাহায্য নিয়ে হাঁটতে হয়।

“আমি বাকরুদ্ধ”, সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করতে বলেন আবেগ-আপ্লুত ক্যাপ্টেন টম মূর, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের হয়ে যুদ্ধ করেছেন।

এ-লিস্ট সেলেব্রিটি

অল্প কিছুদিন আগেও যে বৃদ্ধ সাবেক এই সৈনিককে কেউ চিনতই না, রাতারাতি তিনি এখন ব্রিটেনে ‘এ-লিস্ট’ সেলেব্রিটি। দেশি-বিদেশী মিডিয়া সাক্ষাৎকারের জন্য তার পিছনে ছুটছে।

গত শুক্রবার এক টুইট বার্তায় ক্যাপ্টেন মূর বলেন, তিনি আজ কম হাঁটবেন, কিন্তু যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেবেন।

বৃহস্পতিবার তিনি ৩৫টি সাক্ষাৎকার দিয়েছেন। শুক্রবার দিয়েছেন ১৭টি।

লাখ লাখ মানুষ সোশ্যাল মিডিয়ায় শতবর্ষী এই মানুষটির ভূয়সী প্রশংসা করছেন। তাকে ‘নাইট’ উপাধি দেওয়ার দাবি উঠেছে।

 

যুবরাজ উইলিয়াম তার প্রশংসা করতে গিয়ে তাকে “ওয়ান-ম্যান ফান্ডরেইজিং মেশিন” বলে খেতাব দিয়েছেন। যুবরাজ এবং তার স্ত্রী কেট ক্যাপ্টেন মূরের তহবিলে চাঁদাও দিয়েছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সাবেক এই সৈনিককে কীভাবে সম্মানিত করা যায়, তার উপায় খুঁজছেন তিনি।

ইংল্যান্ডের বেডফোর্ডশায়ার জেলার মার্সটন এলাকার এই বাসিন্দা ৩০শে এপ্রিল তার শততম জন্মদিন উদযাপন করবেন।

সন্দেহ নেই, এবারের জন্মদিনই হবে তার শ্রেষ্ঠতম।

  • বিবিসি প্রতিবেদন
Tags: যুক্তরাজ্যস্বাস্থ্য
Previous Post

ইউএনও’র বিরুদ্ধে রিপোর্ট করায় সাংবাদিককে চেয়ারম্যানের হুমকি

Next Post

মহাদুর্যোগের পথে বাংলাদেশ- লেখক সাংবাদিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করুন, ফরগেট এন্ড ফরগিভ এভরিথিং

Next Post
মহাদুর্যোগের পথে বাংলাদেশ- লেখক সাংবাদিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করুন, ফরগেট এন্ড ফরগিভ এভরিথিং

মহাদুর্যোগের পথে বাংলাদেশ- লেখক সাংবাদিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করুন, ফরগেট এন্ড ফরগিভ এভরিথিং

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.