সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

টাইপ–২ ডায়াবেটিসের প্রায় ৭০ ভাগ প্রতিরোধযোগ্য

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ
in লাইফস্টাইল, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
টাইপ–২ ডায়াবেটিসের প্রায় ৭০ ভাগ প্রতিরোধযোগ্য

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ বলেন, টাইপ–২ ডায়াবেটিসের প্রায় ৭০ ভাগ প্রতিরোধযোগ্য। এ রোগ যদি হয়ে যায় তা সারা জীবনের রোগ। নিয়ন্ত্রণে রাখলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে আর করোনা হলে তা আরও মারাত্মক হবে বলে জানান এ কে আজাদ।

ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য ‘ডায়বেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’। এ বিষয়ে এ কে আজাদ বলেন, নার্সরা সঠিক প্রশিক্ষণ পেলে রোগীকে ডায়াবেটিস সম্পর্কে ভালো ধারণা দিতে পারবেন। ডায়াবেটিস প্রতিরোধ করতে চাইলে সচেতনতা বাড়াতে হবে বলে তিনি জানান।

ডায়াবেটিস নিরাময়যোগ্য নয় উল্লেখ করে ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, শুধু ডাক্তারের একক চেষ্টায় ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব না। রোগী ও তার পরিবারকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, ডায়াবেটিস হওয়ার আগেই প্রতিরোধ করতে হবে। আর হওয়ার পরে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মশৃঙ্খলা মেনে চললে ভালো থাকা যায়।

দন্ত বিশেষজ্ঞ অরূপ রতন চৌধুরী বলেন, ডায়বেটিসের সঙ্গে ধূমপানের একটা সম্পর্ক আছে। তরুণ যাঁরা ধূমপায়ী আছেন, তাঁদের পরবর্তী সময়ে ৩০ থেকে ৪০ শতাংশ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সর্বশেষ তথ্য উল্লেখ করে বলা হয়, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪৬ কোটি। বাংলাদেশে এ সংখ্যা ৮৪ লাখ এবং অর্ধেকের বেশি নারী বলে জানানো হয়। এ ছাড়া জানানো হয়, ডায়াবেটিস আছে এমন অর্ধেকের বেশি মানুষ জানে না যে তাদের ডায়াবেটিস আছে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য দিয়ে বলা হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০০ জনের ১০ জন নারীই গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। যাঁরা পরবর্তী সময়ে টাই–২ ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকিতে থাকেন। ডায়াবেটিক সমিতি জানায়, দেশে আক্রান্ত রোগীদের প্রায় ৬০ শতাংশকে সেবার আওতায় আনা হয়েছে।

ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিক সমিতি নিজেদের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে। এ ছাড়া এ বছর ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথাও উল্লেখ করে ডায়াবেটিক সমিতি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রকাশনা ও জনসংযোগ পরিচালক ফরিদ কবিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক কাইয়ুম চৌধুরী, সমিতির সচিব মুহম্মদ আবু তাহের খান।

Tags: টাইপ–২ ডায়াবেটিস
Previous Post

কঠোর শর্তে অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দেবে মালয়েশিয়া

Next Post

লিবিয়ার সন্নিকটে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Next Post
লিবিয়ার সন্নিকটে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিবিয়ার সন্নিকটে নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.