সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

রংপুর মেডিকেলে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনায় ‘আত্মসাৎ’ প্রায় ২ কোটি টাকা

Thursday, 7 October, 2021 | 7:45 pm
0
রংপুর মেডিকেলে পাঁচটি ডেন্টাল চেয়ার কেনায় ‘আত্মসাৎ’ প্রায় ২ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট

কলেজের ডেন্টাল বিভাগের পাঁচটি চেয়ার ক্রয় বাবদ প্রায় পৌনে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রউফসহ দুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর অভিযুক্ত থ্রি–আই মার্চেন্ডাইজার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোকছেদুল ইসলাম। দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে গত মঙ্গলবার মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রউফ ঢাকার শান্তিবাগ এলাকায় থ্রি–আই মার্চেন্ডাইজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ঠিকাদার মোকছেদুল ইসলামের সঙ্গে যোগসাজশে এই টাকা আত্মসাৎ করেছেন। রংপুরের গঙ্গাচড়ার মহিপুরের বাসিন্দা মোকছেদুল স্বাস্থ্য বিভাগের বহুল আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর ছোট ভাই।

মামলার বিবরণে বলা হয়, রংপুর মেডিকেল কলেজে ২০১২-১৩ অর্থবছরে পাঁচটি ডেন্টাল চেয়ার ক্রয়ে কলেজের অধ্যক্ষ এবং ঠিকাদার প্রতারণার আশ্রয় নিয়ে আর্থিকভাবে নিজেরা লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। কোনো রকম ব্যাংক গ্যারান্টি ছাড়া কাজ করা হয়েছে। এ ছাড়া চেয়ার ক্রয়ে সঠিক কোনো ক্রয় পরিকল্পনা, বাজারদর যাচাই, অফিশিয়াল প্রাক্কলন প্রস্তুত, দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটিও গঠন করা হয়নি। এতে পিপিআর ২০০৮-এর ক্রয়বিধি লঙ্ঘন করে সরকারি ১ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করা হয়েছে, যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলায় আরও বলা হয়, কারিগরি মূল্যায়ন ছাড়া সাধারণভাবে দরপত্র কমিটি গঠন করে ২০১২ সালের ১৭ অক্টোবর কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুর রউফ নিজ ক্ষমতাবলে ব্যাংক গ্যারান্টি ছাড়া থ্রি-আই মার্চেন্ডাইজকে ৫ কোটি ৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার কার্যাদেশ দেন। মোকছেদুল ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি চেয়ার সরবরাহ ও ওই দিনই সমুদয় টাকা দাবি করেন। ভ্যাট ও আয়কর বাদ দিয়ে ৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৫৮৫ টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করার সুপারিশ করেন অধ্যক্ষ। এর মধ্যে পাঁচটি ডেন্টাল চেয়ার ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়বাবদ ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা বিল পরিশোধ করা হয়।

মামলায় এ-ও উল্লেখ করা হয়, একই সময়, অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে দিনাজপুর মেডিকেল কলেজে পাঁচটি ডেন্টাল চেয়ার ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনায় ৯০ লাখ টাকার বিল পরিশোধ করা হয়। অথচ রংপুর মেডিকেল কলেজে পাঁচটি ডেন্টাল চেয়ার ও পাঁচটি আনুষঙ্গিক সরঞ্জাম কেনায় ১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা অতিরিক্ত বিল প্রদান করা হয়েছে। আনুষঙ্গিক সরঞ্জামের মূল্য ১৭ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। যার অর্থ, সরঞ্জামের অর্থ বাদে চেয়ারে মোট ১ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বাড়তি তুলে তা আত্মসাৎ করা হয়েছে। দুদকের প্রাথমিক তদন্তে এ তথ্য জানা গেছে।

মামলার বাদী রাকিবুল হায়াত জানান, দীর্ঘ সময় ধরে এই মামলার তদন্ত করা হয়েছে। অধ্যক্ষ আবদুর রউফ ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অনিয়ম করেছেন।

Tags: দুর্নীতিপাঁচটি ডেন্টাল চেয়াররংপুর মেডিকেল কলেজ
Previous Post

দেবরের নেতৃত্বে নববধূকে ট্রলারে নিয়ে গণধর্ষণ

Next Post

ধর্ষণের পর দুই নারীকে হত্যা, দুই আসামির ফাঁসি কার্যকর

Next Post
ধর্ষণের পর দুই নারীকে হত্যা, দুই আসামির ফাঁসি কার্যকর

ধর্ষণের পর দুই নারীকে হত্যা, দুই আসামির ফাঁসি কার্যকর

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.