সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

আদিম কোলাহল আর নির্বোধ ঘটনাপ্রবাহের বিষাদসিন্ধুই দক্ষিণ এশিয়া!

Monday, 29 September, 2025 | 4:17 am
0
* করোনাকালে বিপন্ন মানুষ এবং কিটের রাজনৈতিক আত্মপরিচয় সন্ধানে ব্যস্ত দলীয় কীটেরা !

সম্প্রতি ভাত কম খেয়ে অন্যান্য পুষ্টিযুক্ত খাদ্য খেতে পরামর্শ রাখা হয়েছে। আমরা তো ভাত কমই খাই। নানারকম অনুভূতি খাই, উন্নয়নের প্রসাদ খাই, সাফল্যের মিঠাই মণ্ডা খাই। ভাত খাওয়ার সময় কোথায়; নানারকম ইস্যুর ক্রিয়া-প্রতিক্রিয়া খেয়ে সময় করতে পারি না অন্য কিছু খাওয়ার।

গতকাল অনেকদিন পর দুটো ক্রিকেট ম্যাচ দেখলাম। আমাদের ক্রিকেট টিম ১৭১ রানের টার্গেট রেখে দেয়ার পর; অনায়াসে জয় আসছে এমন নিশ্চিন্ত হয়ে খেলা দেখতে গিয়ে শ্রীলংকার ছয়ের মার দেখে হতাশ হতে থাকলাম। এরা সেই জয়সুরিয়া-রানাতুঙ্গার যুগে ফিরে গেছে মনে হলো। এদের জয়রথ ঠেকানো কঠিন। হেরে গিয়ে মনটা খারাপ হলো। মনটা আরো খারাপ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘যত দোষ লিটন ঘোষ’ জাতীয় ক্লিশে কথা দেখে। ধর্মীয় অনুভূতির আদিম চর্চা ক্রিকেটেও মালিন্য এনেছে। সামান্য শিক্ষিত প্রগতিশীলরা ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশায়; আরো কম শিক্ষিত পরকালশীলেরা ক্রিকেটের সঙ্গে ধর্ম মেশায়। আমরাই প্রকৃত সংখ্যালঘু যারা শিল্প-সংস্কৃতি-সংগীত-ক্রীড়াতে কোন কিছু না মিশিয়ে নির্মল আনন্দ পেতে চেষ্টা করি।

পূজার সময় সনাতন ধর্মীরা যে হামলা আর ট্রমার মাঝে কাটালেন; তাতে লিটন দাস যে খেলতে পেরেছেন; এটাই অনেক। লিটনের মুখমণ্ডলে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ট্রমা আর নৈরাশ্য খালি চোখেও দেখা যায়।

নিশ্চিন্তে দ্বিতীয় ম্যাচটি দেখলাম। এই ম্যাচে যে কেউ জিতলে আমার কিছু এসে যায় না। ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের পারস্পরিক সৌহার্দ্য চোখে পড়ার মতো। যুদ্ধপাগল রাজনীতিকদের অশনি ছায়া থেকে দূরে কোহলি-রিজওয়ানের আলিঙ্গনের উষ্ণতায় সভ্যতার আলো খুঁজে পাওয়া গেলো। প্রাজ্ঞ খেলোয়াড় রবি শাস্ত্রী আর মহেন্দ্র ধোনি পাকিস্তানের খেলোয়াড়দের আশীর্বাদ দিতেও ভোলেননি এক ফাঁকে।

যুদ্ধবাজ রাজনীতিকদের বিদ্বেষের বিষ নিঃশ্বাসের বাইরে দুবাই স্টেডিয়াম হয়ে উঠেছিলো খেলার সঙ্গে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি না মেশানো খুব অপরিচিত এক সভ্য জগতে।

খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আইপিএলে বাবর-রিজওয়ানদের আসতে না দিয়ে অপরিচয়ের অন্ধকারে কোহলির দলটি দশ উইকেটে হেরেছে। খেলার সঙ্গে পরিচিত হলে লড়াইটা হাড্ডাহাড্ডি হতো। আমরা দর্শকরা বঞ্চিত হয়েছি; সেরকম একটা ম্যাচ থেকে।

ঠিক এইভাবে পাকিস্তানে ভারতের চলচ্চিত্র প্রদর্শনী নিষিদ্ধ করে ডুবে গেছে পাকিস্তানের চলচ্চিত্র জগত; যা ভারতের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে নবজাগরণের ইঙ্গিত দিয়েছিলো কয়েকবছর আগে। খেলার সঙ্গে-চলচ্চিত্রের সঙ্গে বিষাক্ত রাজনীতি মেশালে এইতো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের খেলোয়াড় শামীকে যত দোষ শামী ঘোষে পরিণত করায়; আবার সেই খেলার সঙ্গে ধর্মীয় অনুভূতির বিদ্বেষের বিষ মেশানো চোখে পড়লো।

দিনশেষে লিটন আর শামীর সংখ্যালঘুর বেদনা বুকে পুষে ঘুমাতে যাবার আগে দেখলাম পাকিস্তানে বিজয় উদযাপনের ফাঁকা ফায়ারে ১২ জন আহত। এইসব আদিম কোলাহল আর নির্বোধ ঘটনাপ্রবাহের বিষাদসিন্ধুই দক্ষিণ এশিয়া। অন্য কোন গ্রহের দোজখ যেন এই অবিমৃষ্য অন্ধকারের জনপদগুলো।

– মাসকাওয়াথ আহসান 

সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক

Tags: দক্ষিণ এশিয়ামাসকাওয়াথ আহসানসংস্কৃতি
Previous Post

ওয়াহিদ রেজা’র কবিতা -‘কেউ কী নেই’

Next Post

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে বলে দাবি সরকারের

Next Post
ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে বলে দাবি সরকারের

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ছে বলে দাবি সরকারের

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.