সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী রাসেল গ্রেফতার

Monday, 7 March, 2022 | 1:04 pm
0
মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী রাসেল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা থেকে

পুলিশের হেফাজতে মারা যাওয়া জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেলকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ। 

ওসি মোরশেদ জানান, লালবাগ থেকে হেরোইনসহ রাসেল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত লাখ টাকা। 

তিনি বলেন, রাসেলকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি সে মিরপুরের জনি হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। তার বিরুদ্ধে আরও দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ওসি মোরশেদ আরও বলেন,  রাসেলকে গ্রেপ্তারের বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে। তারা আদালতে শোন অ্যারেস্ট আবেদন করবেন। লালবাগ থানায় রাসেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের সঙ্গে আর কেউ জড়িত কি জানতে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুরের ইরানি ক্যাম্পের এক গায়ে হলুদের অনুষ্ঠান থেকে জনিসহ আট যুবকে গ্রেপ্তার করে পল্লবী থানায় নিয়ে অমানুষিক নির্যাতন চালায় এসআই জাহিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সোর্স রাসেল। এ ঘটনায় পুলিশ হেফাজতে জনির মৃত্যু হয়।

এ ঘটনায় ছয় বছর আইনি লড়াই শেষে ২০২০ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েসের আদালত রায় দেন। এতে এসআই জাহিদ, এএসআই রাশেদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুর যাবজ্জীবন এবং পুলিশের দুই সোর্স সুমন ও রাসেলকে সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বর্তমানে মামলাটি আপীল উচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ মামলার আসামি এএসআই কামরুজ্জামান মিন্টু ও পুলিশের সোর্স রাসেল পলাতক ছিলেন। অবশেষে রাসেলকে গ্রেফতার করলো পুলিশ।

Tags: ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনজনি হত্যা মামলামিরপুর
Previous Post

বইমেলায় মাসকাওয়াথ আহসানের ‘ধামাচাপাচরিতম্’

Next Post

মাসকাওয়াথ আহসানের স্মৃতিগদ্য -টু মেনি গুড পিপল:

Next Post
দৃষ্টিসীমা অশ্রুবিন্দু হয়ে বাষ্পে মিলিয়ে যায়

মাসকাওয়াথ আহসানের স্মৃতিগদ্য -টু মেনি গুড পিপল:

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.