আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়ে যাওয়ায় মানুষ পড়েছে স্বাস্থ্যঝুঁকিতে। বিশেষ করে বয়স্ক, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
লন্ডন এবং ম্যাননচেস্টার-সহ বিভিন্ন শহরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।
অতিরিক্ত গরমে হাসপাতালগুলোতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগেও দেখা দিয়েছে বিঘ্ন। তীব্র গরমে কিছু এলাকায় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। অনেক শিশু যাচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। তাই জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, বেশি করে পানি পান করা এবং সূর্যের তীব্রতা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এমন চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা দিতে পারে, তাই এখন থেকেই সচেতনতা ও প্রস্তুতি জরুরি।


