সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

সাইথ তো আইজকা আপনারই ভালা স্যার !

- ফয়েজ নূর ইলাহী

Monday, 1 February, 2021 | 11:09 pm
0
সাইথ তো আইজকা আপনারই ভালা স্যার !

ঘটনাটি তিন বছর আগের। দেশে থাকতে বাজারে গেলে যে দুইজন আমাকে পেড়ে ফেলতে দক্ষ ছিল তার একজন অমুল্য অন্যজন জীবন।
জীবন একজন মাছ বিক্রেতা। যদিও মাছ বাজারে তার জাতকুল সবই গেছে,কারন ? কারন অমুল্যের কথায় “হে তো হগল ব্যবসা করে,যখন যা পায়, চানাচুর, হাড়ি-পাতিল,এমুন কি সিল্ক শাড়ির ব্যবসা ও হে করে ! হের কি আর জাইত আছে ?”
জাত গেলেই বা কি ? তার ব্যাবসা বেড়েই চলেছে | এখন বনানী বাজারে তার দুটি দোকান |
গ্রাহক পটানোর তার বেশ কয়েকটি স্টাটেজি ছিল, তার একটা দিয়ে আমাকে পেড়ে ফেলত –” আপনে স্যার আমার লাইগা পয়া | আপনে যেইদিন আমার থাইক্যা মাছ কিনেন,হেইদিনই আমার সাইথ ভালা যায় |”তার সাইথ যায় ভালো কথা,কিন্তু জীবনের কাছ থেকে মাছ কিনলে আমার ‘সাইথ’যে সবসময় ‘ভালা’ যায়না এটা তারে কে বুঝাবে ?
আজকে যথারীতি জীবন আমাকে পেড়ে ফেললো | মাছ দুটি কেটেকুটে প্যাকেট বন্দি করে আমাকে গছিয়ে দিল এরপরে তার সাথে টাকা নিয়ে ধস্তাধস্তির সময়ই জীবনকে পাকড়ালো টেলিভিশনের রিপোর্টার | ঘটনা কি ?
না,উনারা মাছেরবাজারের খবর নিতে এসেছেন | যে জীবন বাবাজীবন এতক্ষন ধস্তাধস্তিতে ও পঞ্চাশ টাকা ছাড়তে রাজি হয়নি,সে কোঁচড় থেকে একশো টাকা আমার হাতে গছিয়ে দিয়ে হাস্যমুখে টিভিতে সাক্ষাৎকার দিতে ব্যস্ত হয়ে পড়ল। বাজারের বাকি জাতকুলওয়ালা ধীবরদের কুটিল চোখগুলো কে উপেক্ষা করে জাতহারা জীবন ‘হেশোরাম হুঁশিয়ারের’ মত হুশিয়ার হয়ে মাছের বর্তমান আহারাহা দামের কারন কি প্রকারে শুধু বাপডাদার পেশা টিকিয়ে রাখার এই কঠিন সংগ্রামে লিপ্ত তার দার্শনিক ব্যাখ্যা দিল | বাকিদের গালে মাছি! জীবনের সামনে থাকায় টিভি ভাই আমার ও দশ সেকেন্ডের সাক্ষাৎকার নিলেন-আমি কৃতার্থ হলাম |
পরে জীবনকে বললাম,’আসলেই আজকে আপনার সাইথ ভালো |’
– ‘গরিবের আর সাইথ ! ব্যাডার পাল্লায় পইড়া আমার একশো ট্যাকা লস – আপনার একশো ট্যাকা লাভ | আবার টিভিতে কথা ও কইলেন |

সাইথ তো আইজকা আপনারইা ভালা স্যার !’

– ফয়েজ নূর এলাহী, লেখক

 

Tags: প্রচলিত সংস্কারফয়েজ নূর ইলাহীযাপিত জীবন
Previous Post

প্রাইভেট মেডিক্যাল কলেজের নামে কি চলছে?

Next Post

বাংলাদেশি তরুণ জিমামের লাশ পাওয়া গেল জ্যামাইকায় তালাবদ্ধ ঘরে!

Next Post
বাংলাদেশি তরুণ জিমামের লাশ পাওয়া গেল জ্যামাইকায় তালাবদ্ধ ঘরে!

বাংলাদেশি তরুণ জিমামের লাশ পাওয়া গেল জ্যামাইকায় তালাবদ্ধ ঘরে!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.