সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

সাংবাদিক সুবীর ভৌমিকের কবিতা ‘ঘূর্ণি মামা, উড়িয়ে নিয়ে যাও‘

Wednesday, 26 May, 2021 | 2:07 pm
0
সাংবাদিক সুবীর ভৌমিকের কবিতা ‘ঘূর্ণি মামা, উড়িয়ে নিয়ে যাও‘

এই ঘূর্ণি মামা

কেনো বার বার দুই

বাংলার বুক চিরে

ধ্বংস লীলা

চালায়,ধেয়ে

আসে সাগর থেকে

আমাদের দিকে

কেনো

আমি তো চাই এই

ঝোড়ো বাতাস

পশ্চিম থেকে

পুবে বয়ে যাক,

আর সেই বাতাসে

উড়ে আমি ভেসে

যাই কলকাতা থেকে

ঢাকা, আমার আদি

দেশ কুমিল্লায়

মার দেশ বরিশালে

সীমান্ত বন্ধ

চায়না ভাইরাসের

ঠ্যালায় বীর

বাঙালিও লুকিয়ে

ঘরের কোণে, এই

ঝড় উড়িয়ে নিয়ে বজাক

ভাইরাস আর তার সাথে

সীমান্তে কাঁটা তারের বেড়া

বাংলা ভাগ

হয়েছে ১৯৪৭ এ

কিন্তু বাঙালি ভাগ হয়নি

শেষ হয়নি তার আত্মপরিচয়, তার

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার

প্রেরণা

২০০৮ আর ২০২১ তার সাক্ষী

আমরা ভাষায় এক,

ভালোবাসায় এক,

চিন্তায় এক,

মননে এক,

এমনকি

শ্লোগানেও এক

বোন তারানা শ্লোগান

দিয়েছিল

আমার মাটি, আমার মা

পাকিস্তান হবে না

আর এবার

কলকাতার রাজপথে

ভাই বোনরা শ্লোগান

দিলো, আমার মাটি

আমার মা

ইউ পি গুজরাট হবে না

ওপারে হাসিনা

এপারে মমতা

ওপারে আপা, এপারে দিদি

ওপারে তারানা

এপারে মহুয়া

বাংলার মহীয়সি নারীরা

ধরে রেখেছে

আমার জাতিসত্তা

আমার প্রতিবাদী

ঐতিহ্য

আমার ঘরে কন্যা সন্তান এলে

আমি বলিনা, বাহার ফেকো

বলি মা লক্ষী

এসেছে

আর এই মা লক্ষীরাই

কখনো প্রীতিলতা,

কখনো রোশনারা

কখনো বা সেই

চট্টগ্রামের

বিপ্লবী রূপসী

কল্পনা আর

কখনো বা ১৯৭১

এর বীরাঙ্গনা

ওপারে কতো বোন

ভাবীরা চিতল ইলিশ

পোলাও নিয়ে দাদার

জন্য অপেক্ষা

করছে, কালের

লড়াই এর জন্য তৈরি

হচ্ছে

ওপারে দাড়ি, এপারে

তিলক ধারি

ভন্ডের দল, বলি

ওহে হুজুর

সাধুবাবার

বাঙালি তোমাদের চেনে, একাত্তরে

চিনেছে, একুশেও

চিনেছে

বাংলার মাটি

দুর্জয় বিপ্লবীদের

ঘাঁটি

এখানে দাঁড়ি রাখলে

কবিগুরু হবেনা

ভন্ড হুজুর বা

সাধু হতে পারো

কিন্তু লাভ কি

বাঙালি তো তোমাদের চেনে

বেশি ঝামেলা করলে, বিভেদ করার

চেষ্টা করলে,

বাঙালি বলবে, দড়ি ধরে মারো ট্যান,

ভন্ড হবে খানখান

বাঙালি পাঁচ

ওয়াক্ত নামাজ পড়বে

কালীঘাটে পূজা

দেবে, কিন্তু

তারপরে দুর্গা পূজায়, ঈদের সময়

একে অপরকে জড়িয়ে ধরবে

কারণ আমার দেবী

আমার আল্লা রসুল

আমার হৃদয়ে

দিল্লীর মসনদে

বসা ভন্ড

সাধুর মত টিভি

ক্যামেরার সামনে

গুহায় বসে ধ্যান করতে হয়না

মসজিদে নামাজ

পড়ে বাজারে

বোম ফাটিয়ে শত

নিরীহ প্রাণ নিঃশেষ

করতে হয়না, কারণ

আমার ঘরে নামাজ

পূজা সব করার পর

চৌকাঠ পেরোলে

আমি বাঙালি

কন্ঠে আমার সেই

একাত্তরের জয় বাংলা

তাই ঘূর্ণি মামা

তুমি আমার ঘর ধ্বংস না করে

আমায় উড়িয়ে নিয়ে যাও

বুড়ি গঙ্গা তিতাস

গৌরনদীর দেশে

আমার ভূখণ্ড ভাগ

হয়নি, হবেনা

কোনোদিন ।

– সুবীর ভৌমিক, সাংবাদিক

২৬ মে ২০২১ গৌহাটি, আসাম, ভারত

 

Tags: কবিতাসুবীর ভৌমিক
Previous Post

বীর মু্ক্তিযোদ্ধা আহাদ চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

Next Post

গুম নিয়ে স্বরাস্ট্রমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানিয়েছেন মান্না

Next Post
গুম নিয়ে স্বরাস্ট্রমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানিয়েছেন মান্না

গুম নিয়ে স্বরাস্ট্রমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানিয়েছেন মান্না

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.