সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ডাঃ মঈন উদ্দিন, হারিয়ে গেলো যে মহাপ্রাণ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ
in সোশ্যাল মিডিয়া
0
ডাঃ মঈন উদ্দিন, হারিয়ে গেলো যে মহাপ্রাণ

” চিকিৎসকদের মৃত্যুর পথ প্রশস্ত করে আমাদের কী লাভ! শত্রুও তো প্রতিপক্ষের ডাক্তারকে বাচিয়ে রাখে। আমাদের তো প্রথমেই দাবী ওঠা দরকার ছিলো,ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ শুরুতেই আমাদের সম্মানিত চিকিৎসক সমাজ দাবী তুলছিলো,চিকিৎসার প্রয়োজনেই স্বাস্থকর্মীদের সুরক্ষার ব্যবস্থা করা দরকার। তারা কখনো বলেনি আমরা চিকিৎসা করবো না। তারা বলেছিলো কোভিড ১৯ আর দশটা রোগের মত নয়। তার পরও তাদের উপর নির্দেশ এলো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই চিকিৎসা চালিয়ে যেতে হবে। যার বলী হয়ে গেলেন ডাঃ মঈন উদ্দিন। করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর কাছে সুরক্ষা ব্যবস্থা ছাড়া ডাক্তারকে পাঠানো মানেই তো সেই ডাক্তারকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এটা কে না জানে? কিন্তু আমরা তা জেনেও যেন দেখলাম না। আবারও বলছি এই মৃত্যুতে আমাদের কী লাভ?

চিকিৎসক সমাজ যখন তাদের সুরক্ষা ব্যবস্থার জন্য সরব হয়ে উঠলেন,আমরাও রাতারাতি তাদের প্রতিপক্ষ বনে গেলাম। যেন আমাদের সিন্দুক ভেঙ্গে তারা অর্থকড়ি কেড়ে নেওয়ার জন্য ধেয়ে আসছে। অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় অন্তরালের একটা শক্তি চিকিৎসক সমাজের সঙ্গে আমাদের একটা বিরোধ তৈরি করে রেখেছে। কসাইয়ের হাতের ছুরি আর ডাক্তারের হাতের ছুরি কি এক? মানুষ নষ্ট হওয়ার কথা যদি আমরা বলি,তবে জনবান্ধব মানুষ কোন গোত্রে আছে? শিক্ষক,বু্দ্ধিজীবী,রাজনৈতিক নেতা,কথিত গবেষক সবখানেই তো নষ্ট মানুষের খবরদারি। আমরা সাধারণ মানুষ সবখানে গিয়েই তো মুখ থুবড়ে পড়ি। কিন্তু আমাদের সমস্ত আক্রোশ তবে শুধু ডাক্তারদের উপরে কেন? একমাত্র চিকিৎসক সমাজের সঙ্গেই সমাজের আপামর জনসাধারণ ওঠাবসা করার সুযোগ পায়। এই চক্রান্ত কি সেই কারণে? সাহিত্যে পাওয়া যায়,অতিতেও গরিব মানুষের সঙ্গে ডাক্তারদের সুসম্পর্ক ছিলো। বর্তমানে চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনার দায় তো রাজনৈতিক গোষ্ঠীর। তার দায় একা চিকিৎসক সমাজ কেন বহন করবে? লকডাউনের মধ্যে হাজার হাজার বুভুক্ষু মানুষ রাস্তায়,ক্ষুধার্ত মানুষের জন্য বরাদ্দকৃত চালের এই যে হরিলুট হচ্ছে,গার্মেন্টস শ্রমিকদের গ্রাম থেকে টেনে এনে এই যে তাদের জীবন দুর্বিষহ করে তুললো রুবানা হক বাহিনী-এর কী হবে? এখন আমাদের সহায়ক বলতে ছিলো বা আছে চিকিৎসক সমাজ। সেখানেও পরিকল্পিতভাবে ডাক্তার এবং সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে মুখোমুখি। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং এ তো সহজ হিসাব,নির্ধারিত পোশাক ছাড়া ডুবুরিকে সমুদ্রে নামানোর মানেই তাদের হত্যার ফাঁদে ফেলে দেওয়া। ডাক্তারদের ক্ষেত্রে তবে তা নয় কেন? আমরা একটা গোষ্ঠীকে পছন্দ করিনা মানে এই নয় তাদের হত্যাদৃশ্যও আমাদের আহ্লাদিত করবে। এই চক্র থেকে বেরিয়ে আসতে আমাদের হবেই। তা না হলে আমাদের অবস্থা হবে নিজের পায়ে নিজে কুঠারাঘাত করার মতোই।”

– তাহেরা বেগম জলি, সাবেক শিক্ষিকা, রাজনৈতিক কর্মী

ফেইসবুক পোস্ট ১৫ এপ্রিল ২০২০

Previous Post

কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

Next Post

বকেয়া বেতনের দাবিতে রাজধানীজুড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

Next Post
বকেয়া বেতনের দাবিতে রাজধানীজুড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীজুড়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.