সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

নজরুলকে জাতপাত দিয়ে কীভাবে ভাগ করবেন?

- জান্নাতুন নাঈম প্রীতি

Tuesday, 25 May, 2021 | 4:00 am
0
নজরুলকে জাতপাত দিয়ে কীভাবে ভাগ করবেন?

দারিদ্র্যকে মহান বলে প্রচার করা কাজী নজরুল ইসলাম আমাদের দেশের গরীব বাবা-মায়ের উজ্জ্বল প্রতিচ্ছবি। পুত্র বুলবুল বসন্ত রোগে মারা যাওয়ার পরে দরিদ্র পিতা নজরুল পুত্রের কবর দেওয়ার টাকার জন্য শিয়রে লাশ রেখে লিখেছেন-
বুলবুলি নীরব নার্গিস বনে,
ঝড়া বন গোলাপের বিলাপ শোনে…

ছেলে ভোঁ-গাড়ি চড়তে চাইতো বলে মৃত পুত্রকে গোরস্থানে নিয়ে গিয়েছেন মোটরগাড়িতে চড়িয়ে! ভেবে দেখেন- দারিদ্র্য কি তাঁকে ‘মহান’ করেছিল?

করেনি বলেই বাঙালি দারিদ্র্যকে মহান বলার পাশাপাশি ‘লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে’ও সজোরে মুখস্ত করে। বাঙালি জানে গাড়িঘোড়া চড়ে তবেই দারিদ্র্যকে মহান বলতে হবে!
কিন্তু এই দ্বিচারিতার খবর কোথায় পেতাম যদি নজরুল না জন্মাতেন?

এইদেশের জাতীয় কবি নিজের পুত্রের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী অনিরুদ্ধ, কাজী সব্যসাচী। ভেবে দেখেন- কৃষ্ণের সাথে মোহাম্মদ, অরিন্দমের সাথে খালেদ! আপনি পারবেন ছেলেমেয়ের এমন নাম রাখতে? নাকি ভাবতেই ধর্মানুভুতিতে আঘাত লাগছে?

নজরুলকে নিয়ে দেখিয়ে বেশিরভাগ বাঙালিই বলে- আজ যদি নজরুল বেঁচে থাকতেন!
অথচ নজরুল বেঁচে থাকলে কি হতো? হয় ডিজিটাল সিকিউরিটি এক্টে মামলা খেতেন, নইলে ১৯২৩ সালে পাশ হওয়া ব্রিটিশ আমলের অফিশিয়াল সিক্রেসি এক্টে মামলা খেতেন রোজিনা ইসলামের মতো! আবিস্কার করতেন ব্রিটিশ রাজ নাই, কিন্তু ব্রিটিশ আমলের আইনসহ আরও গলা টিপে ধরার যাবতীয় আইন নামের বে-আইন আছে!

নজরুলকে ধারণ করার মতো ক্ষমতা আমাদের এখনো হয় নাই। কেবল কবরটাই আছে তাঁর এদেশে কিন্তু আত্মাটা নাই! যেদেশের স্বপ্ন তিনি দেখতেন, সেই অসাম্প্রদায়িক দেশ বারবার করে ভাগ হওয়া ভারতবর্ষে একটিও হয় নাই!

এখনো ধর্মের নামে মানুষের ঘর পোড়ে, জাতীয়তার নামে অন্যদেশের প্রতি অহেতুক ঘৃণাকেই দেশপ্রেম বলে প্রচারিত হয়, এখনো দুইদেশের কাঁটাতারে কিশোরী মেয়েটির লাশ ঝুলতে থাকে। কিন্তু নজরুল হেরে যান না, তিনি আমাদের কানে ফিসফিস করে বলেন-

পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি(এই রবি মানে সূর্য না, রবীন্দ্রনাথ), রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!

হুমায়ূন আজাদ বলেছিলেন- সবাই যীশু হতে চায় কিন্তু ক্রুশবিদ্ধ হতে ভয় পায়!
নজরুল আমাদের ক্রুশবিদ্ধ যীশু, যিনি সত্য বলায় জেলে ছিলেন, হুলিয়া নিয়ে ঘুরে বেড়িয়েছেন পথে প্রান্তরে! যেমন লিখেছেন গজল, হামদ-নাত তেমনি কীর্তন! তাঁকে জাতপাত দিয়ে কীভাবে ভাগ করবেন?

তাই নজরুল মরে গিয়েও তোষামুদে আমলা, পদলেহকারী গামলাদের সর্বনাশ করতে বেঁচে ওঠেন, কারণ আমরা নিজেদের সর্বনাশ করতে বেঁচে থেকেই মরে গিয়েছি! এখানেই তাঁর কৃতিত্ব আর আমাদের ব্যর্থতা! বুঝলেন?

(ফেইসবুক পোস্ট ২৪ মে, ২০২১)

জান্নাতুন নাঈম প্রীতি: ফ্রি ল্যান্স রাইটার

Previous Post

অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

Next Post

বীর মু্ক্তিযোদ্ধা আহাদ চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

Next Post
বীর মু্ক্তিযোদ্ধা আহাদ চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

বীর মু্ক্তিযোদ্ধা আহাদ চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.