সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

চাটার দলের উত্তরসূরি রাক্ষসের দল যা করছে তার পরিণতি কেবল ভবিতব্যই বলতে পারে!

- আনোয়ার হোসেন মুকুল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ | ৮:৫২ অপরাহ্ণ
in প্রবাস
0
চাটার দলের উত্তরসূরি রাক্ষসের দল যা করছে তার পরিণতি কেবল ভবিতব্যই বলতে পারে!

মুক্তিযুদ্ধের পরপরই আমাদের প্রাইমারী স্কুলে যখন সাহায্য হিসেবে মার্কিন কাপড় বিলাতি পাউডার বা দুধ পাউডার দেয়া হতো ঠিক সেই সময়টাতে রিলিফ চোর কম্বল চোর আর চাটার দলের কথা খুব শুনতাম । ভাল করে বুঝতামনা । কিন্তু এটা জানতাম যে এরা চোর । এদের দলের হাতেগোনা দুই একজন বাদে প্রায় সবাই দেশের মানুষের জন্যে বিদেশ থেকে আনা রিলিফ চুরি করে খায় ।

কিছুটা বড় হয়ে জেনেছিলাম এদের এক নেতা নাকি লবণ চুরি করে বিক্রি করে দিত তাই তাকে লবণ চোরা বলে ডাকা হতো । সেই নেতা নাকি ভোটে দাঁড়ালে এলাকার মানুষ বটগাছে লবণের বস্তা বেঁধে নিচে তাঁর নাম এবং মার্কা লিখে দিত । ব্যাস অমনি মানুষের মনে পরে যেতো সেই লবণ চোরার কেচ্ছা । যথারীতি সেই জাঁদরেল নেতা পুনঃ পুনঃ ধরাশায়ী হতেন । সেইসব কারনে তাঁদের দলও দীর্ঘ একুশ বছর ক্ষমতা বঞ্চিত হয়ে বিরোধী দল হিসেবেই পরে ছিল ।
অবশ্য তখন কিন্তু আজকের মতো রাতের বেলার ভোটের পদ্ধতি বা বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোটের সিস্টেম চালু ছিলনা । সেই কালে বেশ শক্ত ভোটাভুটি হতো ।

সাম্প্রতিককালে করোনা ভাইরাসের মহা দুর্যোগে সারা দুনিয়ার মানুষ যখন দিশেহারা তখন আবার শুরু হয়েছে ত্রানের চাল চুরি । রিলিফ চুরি । বাড়ীর মেঝে খুঁড়ে বের করে আনা হচ্ছে ত্রানের চাল । হাজার হাজার বস্তা চাল । চোর কিন্তু সেই একই দলের । ছোট বেলায় শোনা সেই চাটার দলের সন্তান-সন্ততি গুণমুগ্ধ ভক্তকুল এখন পরিণত হয়েছে রাক্ষসে । আর এই রাক্ষসের দল সেদিনের মতোই রাষ্ট্রীয় মদদে দলের আশকারায় দুই হাতে লুটপাট চালিয়ে যাচ্ছে । নির্ভয়ে । এদের বলার কেউ নেই । সেদিনও যেমন কেউ ছিলনা । তবে হুংকার আছে। সেদিনও ছিল। যেমন বলা হচ্ছে কাউকে ছাড় দেয়া হবেনা , সহ্য করা হবেনা , আমি দল দেখবো না অপরাধ করে কেউ পার পাবেনা ইত্যাদি ।
এগুলো কিচ্ছুনা এসব আগেও ছিল এখনো থাকবে । বাখোয়াজ । ফালতু বুলি ।

সেদিনের সেই চাটার দলের পরিণতি কি হয়েছিল তাতো আমরা সবাই দেখেছি । আজকেও সেই চাটার দলের উত্তরসূরি রাক্ষসের দল যা করছে তার পরিণতি যে কি হবে তা কেবল ভবিতব্যই বলতে পারে । আমরা কেবল নিজের মতো করে কিছু একটা অনুমান করতে পারি । কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এসবের চূড়ান্ত মুল্য কেবল তারাই পরিশোধ করেনা দেশবাসীকেও সেটার জন্য চরম মুল্য দিতে হয় । দুঃখ শুধু এটাই ।
আপনারা ভাল থাকবেন । ভাল থাকবার চেষ্টা করবেন ।।

* আনোয়ার হোসেন মুকুল ( Anwar Mukul)
সদস্য,কেন্দ্রীয় কমিটি, নাগরিক ঐক্য
কানাডা প্রবাসী
ফেইসবুক পোস্ট  ১২ এপ্রিল ২০২০
Previous Post

মুন্সিগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

Next Post

মুকসুদপুর থানার আরো ৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

Next Post
মুকসুদপুর থানার আরো ৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

মুকসুদপুর থানার আরো ৩ পুলিশ সদস্যের করোনা শনাক্ত

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.