সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে হামলা লুট, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ | ১:১৫ পূর্বাহ্ণ
in প্রবাস, বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে হামলা লুট, গ্রেপ্তার ২

সোজা কথা সিলেট ডেস্ক

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী তিন বোনের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্বনাথ থানায় বাড়ির কেয়ারটেকার আব্দুল আহাদ মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত দুই দুর্বৃত্তকে আটক করেছে।

জানা যায়, রামপাশা গ্রামের মরহুম দেওয়ান আলমনুর রাজা চৌধুরীর মেয়ে নুরীয়া রাজা আহমদ, আলীয়া রাজা আশরাফী ও ফারদিয়া রাজা চৌধুরী স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। তাদের অনুপস্থিতিতে তাদের গ্রামের বাড়ি ও সহায় সম্পত্তি দেখাশুনা করেন নিকটাত্নীয় গোলাম রহমান চৌধুরী এবং রামপাশা গ্রামের মৃত যতন উল্লার পুত্র আব্দুল আহাদ।

ঘটনার বিবরণে প্রকাশ, গত  ১৬ নভেম্বর দুপুরে সিলেট নগরীর জল্লারপার এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দিন চৌধুরীর পুত্র সাদেক আহমদ চৌধুরী নিজেকে সম্পত্তির দাবীদার সাজিয়ে বিশ্বনাথের কিছু লোককে ভাড়া করে ঐ বাড়িতে গিয়ে হামলা ও লুটপাট চালান। ঘটনার দু’দিন পর গত ১৯ নভেম্বর বাড়ির কেয়ারটেকার আব্দুল আহাদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা (মামলা নং ১৪) দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, সিলেট নগরীর জল্লারপার এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দিন চৌধুরীর পুত্র সাদেক আহমদ চৌধুরী, বিশ্বনাথের মনোহরপুর গ্রামের মৃত মাসুক আলীর পুত্র সজ্জাদ মিয়া, রামপাশা নতুন বাজার গ্রামের মৃত কুদ্দুছের পুত্র কালাম, রামপাশা গ্রামের মৃত উমেদার আলীর পুত্র ফরাত, একই গ্রামের মৃত জাফর আলীর পুত্র শানুর মিয়া, মৃত নোয়াব আলীর পুত্র ইছুব এবং রামপাশা গ্রামের মোহনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত কালাম ও মোহনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো: শামীম মুসা বলেন, যুক্তরাজ্য প্রবাসী তিন বোনের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি বলেন, প্রবাসীদের সম্পত্তি দখল কিংবা লুটপাটের ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা।

নিন্দা ক্ষোভ

এদিকে প্রবাসীদের বাড়িতে ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন বিশ্বনাথের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিও ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

Tags: প্রবাসীর বাড়িতে লুটবিশ্বনাথ
Previous Post

ড. মামুন রহমান আর নেই

Next Post

ম্রোদের উচ্ছেদ করে বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প বন্ধ করার দাবী

Next Post
ম্রোদের উচ্ছেদ করে বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প বন্ধ করার দাবী

ম্রোদের উচ্ছেদ করে বিনোদন পার্ক নির্মাণ প্রকল্প বন্ধ করার দাবী

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.