সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

চট্টগ্রামের এক মন্ত্রী ব্যক্তি স্বার্থে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বিজয়ের আলোচনায় অভিযোগ

Wednesday, 23 December, 2020 | 8:42 pm
0
চট্টগ্রামের এক মন্ত্রী ব্যক্তি স্বার্থে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন


হাকিকুল ইসলাম খোকন, বোষ্টন থেকে 

জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মজয়ন্তী এবং মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে আমেরিকার নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ গত ২০শে ডিসেম্বর একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। বিশিষ্ট চলচিত্র পরিচালক ও আওয়ামী লীগ নেতা নুরুল হক বাচ্চুর সভাপতিত্বে এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি ওসমান গণি, বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের সাবেক সভাপতি শাহীন খান, নিউ ইংল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহফুজুর রহমান, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,  মৌলবাদের উত্থানের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি এবং স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী ও বিজয় দিবসের সভায় বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। তাঁরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার দৃষ্টতা দেখানোর জন্য হেফাজতের আড়ালে বিএনপি – জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত মৌলবাদীদের বিষদাঁত ভেঙে দেয়ার জন্য জোরালো দাবী জানান এবং সর্বত্র তাঁদের প্রতিহত করার ঘোষণা দেন। প্রবাসে বসবাসকারী বক্তাগন বলেন, যখনই দেশে যাই, প্রতিনিয়ত দেশের উন্নয়ন কর্মকান্ড দেখে বিস্মৃত হই। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো সমুজ্জ্বল করেছে। দেশের ক্রমাগত উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তাগন বলেন, দেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাঁরা শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করেন এবং দেশের ও জনগনের নিরবিচ্ছিন্ন কল্যানে তাঁর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

বক্তারা বলেন, নতুন সাংসদ হওয়ার সাথে সাথে মন্ত্রিত্ব পাওয়ায় এবং দীর্ঘদিন মন্ত্রিত্বে থাকার ফলে চট্টগ্রামের একজন মন্ত্রী ব্যক্তি স্বার্থে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক নির্যাতন শুরু করেছে। তাঁরা উক্ত মন্ত্রীর অপকর্ম বন্ধ করার আবেদন জানান। ভার্চ্যুয়াল সভায় আরো অংশ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এ, কে, এম,আব্দুল ওয়াহিদী, মুক্তিযোদ্ধা ফিরোজ খান আনন্দ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিশা রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মহিতোষ পাল তাপস, মোরশেদা খাতুন, আওয়ামী লীগ নেতা যথাক্রমে নূর হোসাইন, মোহাম্মদ লোকমান, জাহিদুল ইসলাম আপু, টিপু চৌধুরী, অনুপম দেব, আব্দুল আহাদ, বি, এম, আজাদ, নজরুল কাদেরী , শহিদুল ইসলাম রনি, বিশ্ব সনাতনী সভার রবিন দাস, সেচ্ছাসেবক লীগ নেতা এম, এ, জলিল, যুবলীগ নেতা যথাক্রমে সিরাজুম মুনির, সৈকত খান, মোহাম্মদ শহীদ, সবুজ বড়ুয়া, দীপন বড়ুয়া ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন।

 

Tags: আওয়ামী লীগনিউ ইংল্যান্ড
Previous Post

করোনায় ভ্যাকসিন শেষ কথা নয়, পুরো নিয়ন্ত্রণে লাগতে পারে অনেক সময়!

Next Post

আমফানের পর সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ সংস্কার না করায় প্রায় ২০ হাজার মানুষ গৃহহীন থেকেছে

Next Post
২০০৯-১৯ সময়কালে বছরে গড়ে নয় হাজার ৩৮০ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে

আমফানের পর সাতক্ষীরার আশাশুনিতে বাঁধ সংস্কার না করায় প্রায় ২০ হাজার মানুষ গৃহহীন থেকেছে

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.