সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

অভিযোগ নারী কনস্টেবলের যৌন হয়রানির,ডিআইজি বললেন-ও চাকরি ছেড়ে দিয়ে বেশ্যাগিরি করুক!

Wednesday, 16 September, 2020 | 7:35 pm
0
অভিযোগ নারী কনস্টেবলের যৌন হয়রানির,ডিআইজি বললেন-ও চাকরি ছেড়ে দিয়ে বেশ্যাগিরি করুক!

সোজা কথা প্রতিবেদন: এক থানায় কর্মরত এক নারী কনস্টেবল যৌনহয়রানির প্রতিবাদ করায় অভিযুক্ত কনস্টেবলসহ ঐ নারী কনস্টেবলকে  একই  আদেশে বদলী এবং তার পরিচিত এক মহিলা আইনজীবী ডিআইজিকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে ডিআইজি ঐ মহিলা আইনজীবীকে বলেন- ও (নারী কনস্টেবল) চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বেশ্যাগিরি করুক।ঘটনার সূত্রপাত, নীলফামারী জেলায়  এবং কটুক্তিটি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

সোজাকথা ডটকমের অনুসন্ধানে উঠে আসে, ঐ নারী কনস্টেবল একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও। তিনি নীলফামারীর এক থানায় কর্মরত ছিলেন। গত ১৫/০৫/২০২০ তারিখে সকাল ১০.৪৭-এ তার ফেইসবুক ম্যাসেন্জারে ‌‌‌ ‌‌‌‌চমৎকার রবি হাসান‌‌‌‌‍‌‌‌’ নামের একটি আইডি থেকে একটি আপত্তিকর ও অশ্লীল ম্যাসেজ আসে। ম্যাসেজে ঐ নারী কনস্টেবলকে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়া হয়।

জানা গেছে, পরে ঐ নারী কনস্টেবল  বিষয়টি ওসিকে জানালে তিনি ঐ আইডির ব্যক্তিকে সনাক্ত করতে একজন এস আইকে দায়িত্ব দেন এবং নীলফামারীর এসপি মোঃ মোখলেছুর রহমানকে ও বিষয়টি জানানো হয়। তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিলে সে অনুযায়ী ঐ নারী কনস্টেবল কর্তৃক লিখিত অভিযোগ এসপি বরাবর দেয়া হয়। লিখিত অভিযোগের বিষয়ে ১ জুন পুলিশ সুপার কার্যালয়ে শুনানী হয়। এ ব্যাপারে কি প্রতিকার হয়েছে তা আর ভিকটিমকে জানানো হয়নি।

উপরন্তু ঐ নারী কনস্টেবল ও অভিযুক্ত কনস্টেবল মো: জাহাংগীর আলমকে জুনের ৪ তারিখে একই আদেশে ঐ নারী কনস্টেবলকে লালমনিরহাট এবং অভিযুক্তকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায় বদলী করা হয়।

ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য
অনুসন্ধানে আরো জানা যায়  একই আদেশে দুজনের বদলী হওয়ায় মানুষজন ভিকটম নারী কনস্টেবলকে নানা ধরণের কথা বলতে থাকে এবং বলে যে, তারও নাকি দোষ আছে। সমঅপরাধী বলেই তাকে একই আদেশে এভাবে বদলি করা হয়েছে। ‌‌‌‌‌‍‌‌‌‌‌‌অনেকেই বিভিন্ন নোংরা মন্তব্য করতে থাকায় এবং তাৎক্ষণিক সন্ধ্যা বেলায় ঐ নারী কনস্টেবলকে বদলী সিসি নিতে বলায় ‌‌‌‌‍‌‌টেনশন ও মানসম্মানে আঘাত পাওয়ায় মানুষের মধ্য মুখ দেখাতে না পেরে পূর্ব থেকে অসুস্থ ঐ নারী কনস্টেবল আরও অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে গত ৬ জুলাই একজন মানবাধিকার কর্মী ও সুপ্রীম কোর্টের আইনজীবী এ ব্যাপারে কথা বলতে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের সাথে ফোনে যোগাযোগ করেন। ফোনালাপের এক পর্যায়ে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন- ও চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বেশ্যাগিরি করুক!
উক্ত আইনজীবী সোজাকথা ডটকমকে বলেন যৌন হয়রানির অভিযোগ করা একজন নারীকে উদ্দেশ্য করে এমন উক্তিতে তিনি হতবাক হয়েছেন। তিনি  বলেন পুলিশে এমন ঘটনা তার জানামতে নতুন নয়। এমন কটুক্তিতে এখন আরো পরিষ্কার হলো একজন নিম্ন পদস্থ কর্মচারী যৌন হয়রানির অভিযোগ করার পর তার বিষয়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যদি এমন করে বলতে পারে তা হলে বাস্তবে তা কেমন হতে পারে তা অনুমেয়। পুরো ঘটনার বিষয়ে তিনি পূর্ণাংগ তদন্তের দাবি জানান।
এ ব্যাপারে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের সাথে ফোনে কথা বলার চেস্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরবর্তীতে ফোনে খুদে বার্তা পাঠানো হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
Tags: নারী কনস্টেবলনীলফামারীপুলিশযৌন হয়রানি
Previous Post

ফলোআপ: ৪৮ ঘন্টার মধ্যে কিরণের উপর হামলার বিষয়ে মামলা নিতে হাইকোর্টের নির্দেশ

Next Post

ঈদের এক সপ্তাহ পূর্বেই বেতন-বোনাস পরিশোধের দাবী করেছে স্কপ

Next Post
ঈদের এক সপ্তাহ পূর্বেই বেতন-বোনাস পরিশোধের দাবী করেছে স্কপ

ঈদের এক সপ্তাহ পূর্বেই বেতন-বোনাস পরিশোধের দাবী করেছে স্কপ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.