সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বাংলাদেশে একদিনেই ৩৪১ নতুন রোগী, আরো ১০ জনের মৃত্যু

মোট আক্রান্তের সংখ্যা ১৫৭২

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ | ৫:০৮ অপরাহ্ণ
in বাংলাদেশ
0
বাংলাদেশে  একদিনেই ৩৪১ নতুন রোগী, আরো ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট করোনারোগী শনাক্ত হলেন এক হাজার ৫৭২ জন। বৃহস্পতিবার বিকালে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৩৫টি। পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯টি। আর রোগী শনাক্ত হয়েছেন ৩৪১ জন। সব মিলিয়ে রোগী শনাক্ত এক হাজার ৫৭২ জন।

নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি। আর নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি বলে তিনি জানান।তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৬০ জনের মৃত্যু হলো কোভিড-১৯ রোগে।

মৃতদের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৭০-৮০ বছর একজনের, ৬১-৭০ বছর পাঁচজন, ৫১-৬০ বছর তিনজন ও ২১-৩০ বছরের মধ্যে একজন। ১০ জনের মধ্যে পুরুষ সাতজন। বাকিরা নারী। তাদের মধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে চার জন।

‘গত ২৪ ঘণ্টায় ৩৭ জন আইসোলেশনে গেছেন, এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। এর মধ্যে একদিনে ৯ জন ছাড়া পেয়েছেন। আর এ পর্যন্ত ৪৭১ জনকে ছাড়া হয়েছে।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আমাদের মোট আইসোলেশন শয্যা আছে ৬ হাজার ৯৭৭টি। ঢাকা মহানগরীতে এক হাজার ৫৫০ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪২৭টি। এসব হাসপাতালে আইসিইউর সংখ্যা ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট ৪০টি।

‘গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন চার হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত আছেন ৯২ হাজার ২০৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় ৭১৫ জন। সব মিলিয়ে তিন হাজার ৮৭৫ জন।’

Previous Post

করোনা শনাক্ত রোগী ২০ লাখ ছাড়িয়েছে, শেষ ১৩ দিনে শনাক্ত ১০ লাখ

Next Post

সারা দেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর

Next Post
সারা দেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.