সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ভারতীয় কর্মীদের তামাবিল দিয়ে আসার দ্বার খুললো

বিদেশি কর্মীদের জন্য খুলে দেয়া হলো তামাবিল স্থলবন্দর

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩০ আগস্ট, ২০২০ | ৮:২২ অপরাহ্ণ
in বাংলাদেশ, বিশ্ব, সংবাদ শিরোনাম
0
ভারতীয় কর্মীদের তামাবিল দিয়ে আসার দ্বার খুললো

সোজা কথা ডেস্ক রিপোর্ট : করোনা সংক্রমণ রোধে পাঁচ মাস বন্ধ থাকার পর ভারতীয়সহ বিদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে তামাবিল স্থলবন্দর।

বলা হয়েছে কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রকল্পসমূহের কাজের ধারা অব্যাহত রাখা এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া চলমান রাখার স্বার্থে এ সংশ্লিষ্ট কার্যক্রমে নিয়োজিত বিদেশি নাগরিকদের যাতায়াতের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদেশি কর্মীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তিনটি শর্ত দিয়ে গত ২৪ আগস্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনার শর্ত মতে স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে প্রথমত বৈধ ভিসা থাকতে হবে। দ্বিতীয়ত ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত পিসিআর ভিত্তিক কোভিড নেগেটিভ সার্টিফিকেট (ইংরেজিতে অনুবাদ করা কপিসহ) স্থলবন্দরে থাকা দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা এবং অভিবাসন কাউন্টারে বাধ্যতামূলক হিসেবে জমা দিতে হবে। তার পরে স্থলবন্দরে থাকা চিকি‍ৎসক কোভিড আক্রান্ত নন বলে চিহ্নিত করলেই বাংলাদেশে প্রবেশের অনুমতি মিলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর এ বছরের ২২ মার্চ থেকে দেশের অন্যান্য স্থল বন্দরের মতো সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়েও বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার কারণে জরুরি প্রয়োজনেও ভারতীয়সহ বিদেশি নাগরিকরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারেননি। যার ফলে বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকরা চরম বিপদে পড়েন। একই সঙ্গে দেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ বাধাগ্রস্থ হয়ে পড়ে।

এ বিষয়ে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মওদুদ আহমেদ রুমি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বা প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের শর্তসাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি নির্দেশনা পত্র অনলাইনে দেখেছি। নির্দেশনা পত্রটি এখনও আমরা হাতে পাইনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ ইমিগ্রশন পুলিশ সার্বিকভাবে প্রস্তুত রয়েছে

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয়সহ বিদেশী কর্মীদের প্রবেশ শুরু হয়েছে কিনা জানা যায় নি।

Tags: তামাবিলবিদেশি কর্মীদের বাংলাদেশে প্রবেশ
Previous Post

ইংল্যান্ডের রশীদ ফিরিয়ে দিলেন পাকিস্তানের ফখরুজ্জামানকে

Next Post

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

Next Post
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.