সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ডাকসু ভিপির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের এক ঢাবি ছাত্রীর

‘আপোষ করতে না পেরে ষড়যন্ত্রের মামলা’ দাবি নুরের ঘনিষ্ঠজনের

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫৭ অপরাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
ডাকসু ভিপির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের এক ঢাবি ছাত্রীর

সোজা কথা রিপোর্ট:  ডাকসু ভিপির বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের হয়। এদিকে নুরের ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে এ মামলা ষড়যন্ত্রমূলক। গত ক মাস ধরে সরকারী দল নানাভাবে নুরের সাথে আপোষ করতে ব্যর্থ চেষ্টা করার পর তাকে ভুয়া মামলায় জড়ানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার।

পুলিশের ডিসি সাংবাদিকদের জানান, এই মামলার অন্যতম আসামি ভিপি নুর। এছাড়াও মামলায় এজহারনামীয় আরো ৫ জন আসামি রয়েছেন। মামলাটি দায়ের হয়েছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে নূর আলোচনায় আসেন। এরপর ২০১৯ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১১ হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হন।

নুরুল হক নুরের গ্রামের বাড়ি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। তার বাবা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। মায়ের নাম নিলুফা বেগম। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ব্যক্তিগত জীবনে নুর বিবাহিত।

এদিকে নুরের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, গত ক মাস ধরে সরকারী দল নানাভাবে নুরের সাথে আপোষ করতে চেষ্টা করে। সম্প্রতি রাজনৈতিক দল ঘোষণা ও সংসদ নির্বাচনের আগ্রহ প্রকাশ করলে নুরকে নিয়ে এদের তৎপরতা বেড়ে যায়। সব আপোষচেস্টা ব্যর্থ হবার পর এবার ধর্ষণ মামলার মত ঘৃণ্য অভিযোগে তাকে জড়ানো হয়েছে।

 

Tags: ডাকসু ভিপিধর্ষণ মামলানুরুল হক নুর
Previous Post

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি

Next Post

একজন সফল উদ্যেক্তা

Next Post
একজন সফল উদ্যেক্তা

একজন সফল উদ্যেক্তা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.