সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

পাহাড়ে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনা: যে ছবি সচেতন মানুষকে আলোড়িত করেছে!

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫১ অপরাহ্ণ
in নারী, বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
পাহাড়ে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনা: যে ছবি সচেতন মানুষকে আলোড়িত করেছে!

সোজা কথা ডেস্ক রিপোর্ট: সোশ্যাল মিডিয়ায় ভিকটমের ছবি সচেতন মানুষকে আলোড়িত করেছে। বাবা মাকে ভর করে ধর্ষণের শিকার নারী  ঘটনার অব্যবহিত পর চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তবে ছবিটি কে ধারণ করেছে সে বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য জানা যায় নি।

এদিকে একই ঘটনায় চট্টগ্রামসহ খাগড়াছড়ির বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে খাগড়াছড়িতে আদিবাসী এক বাড়িতে ডাকাতি এবং বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করলেও তাদের ভাষায় ‘তদন্তের স্বার্থে এ মুহূর্তে আটক সাতজনের পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।’

খাগড়াছড়ি জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় বুধবার গভীর রাতে সংঘটিত এই ডাকাতি ও ধর্ষণের  এ ঘটনায় প্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়েরের পর আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।

মামলার বাদীর অভিযোগ, ডাকাত দলের ৯ সদস্য তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে (২৬) হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে ধর্ষণ করে। পরে তারা কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।

এদিকে শনিবার খাগড়াছড়ি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে ধর্ষণের শিকার নারী বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পূর্ন জীবন চাকমা জানান, ভিকটিম শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন। চিকিৎসার পর শঙ্কামুক্ত হয়েছেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল আজিজ জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত অব্যাহত রেখেছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশীদ জানিয়েছেন, আটক সাতজনের সবাইকে আপাতত সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। এদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এদেরকে নিয়ে এখনও অভিযান চলছে। তিনি আশা করেন- শিগগিরই ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকেই আটক করা সম্ভব হবে।

ছবি ছাপানোর বিষয়ে আমাদের ব্যাখ্যা:

ভিকটিমের পরিচয় ও তার কোন প্রকার ছবি ছাপানো আমাদের সম্পাদকীয় নীতিবিরুদ্ধ বিষয়। আমাদের বিবেচনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত এই ছবিটির একটা বিশেষ মানবিক আবেদন রয়েছে। যা এই ঘরণের বর্বরতার ক্ষেত্রে একটা প্রতীকী ছবি হয়ে উঠতে পারে।

Tags: খাগড়াছড়িধর্ষণপ্রতিবন্ধী নারী ধর্ষণ
Previous Post

সিলেটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ: জড়িত ৯ ছাত্রলীগ কর্মী

Next Post

‘ক্ষোভ, পথে প্রকাশিত হোক’

Next Post
‘ক্ষোভ, পথে প্রকাশিত হোক’

‘ক্ষোভ, পথে প্রকাশিত হোক’

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.