সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

লঞ্চে সন্তান প্রসব, আজীবনের জন্য যাতায়াত ফ্রি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ৪ অক্টোবর, ২০২০ | ৮:২২ অপরাহ্ণ
in নারী, বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
লঞ্চে সন্তান প্রসব, আজীবনের জন্য যাতায়াত ফ্রি

রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল) থেকে: শনিবার রাতে ঢাকা থেকে এডভেঞ্চার-৯ নামে নিজাম শিপিং লাইন্সের একটি লঞ্চে স্বামীর সঙ্গে ২১০ নম্বর কেবিনে বরিশালে আসছিলেন সন্তান সম্ভবা এক নারী। রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর কোল আলোকিত করে লঞ্চে জন্ম নেয় ফুটফুটে এক  কন্যা সন্তান।  তাৎক্ষনিক নবজাতকের  নাম রাখা হয় নুসাইবা।

খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় করেন লঞ্চের যাত্রীরা। এ সুখবরটি মুহূর্তের মধ্যে চলে আসে লঞ্চের মালিক ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান মোহম্মদ নিজাম উদ্দিনের কাছে। তিনি নবজাতকের পরিবারের জন্য ফুল ও মিষ্টি পাঠিয়ে দেন। এ সময় কন্যা সন্তান ও তার বাবা মায়ের জন্য এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করার ঘোষণা দেন তিনি।

জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মো. ফোরকান হাওলদার তার সন্তান সম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে এডভেঞ্চার লঞ্চে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত ১০টার দিকে ফাহিমা বেগমের প্রসব বেদনা ওঠে। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানানোর পরে যাত্রীদের মধ্য থেকে এ কাজে পারদর্শী এক নারীকে নিয়ে আসা হয় লঞ্চের ২১০ নম্বর কেবিনে। কিছুক্ষণের মধ্যেই ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় কন্যা সন্তান। এ কাজে সর্বাত্নক সহযোগিতা করেন লঞ্চের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। খবর পেয়ে নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন।

কন্যা সন্তানটির নাম রাখা হয় নুসাইবা। নবজাতক ও তার বাবা মাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের মুখে মিষ্টি তুলে দেন লঞ্চ কর্তৃপক্ষ। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান নিজাম উদ্দিনের এমন মহানুভবতায় খুশি লঞ্চের অন্য যাত্রীরাও।

মো. ফোরকান হাওলাদার বলেন, লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন এডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক নিজাম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিজাম উদ্দিন বলেন, বিমানে সন্তান জন্ম নিলে যদি যাতায়াত ফ্রি করা হয়, তাহলে আমরা কেন পারবো না। আমাদের এ ধরণের মানসিকতা তৈরি করতে হবে। লঞ্চে ওই নারীর সন্তান জন্মদানের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমি তাদের পরিবারের লঞ্চযাত্রা আজীবন ফ্রি করে দিয়েছি।

Tags: বরিশাল
Previous Post

মধ্য রাতে আদালতের হস্তক্ষেপে দুই শিশুর ঘরে ফেরা: ধনী নয় সন্তানকে মানুষ বানান!

Next Post

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল, আটক ১

Next Post
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বগুড়ায় দুই শিক্ষক বরখাস্ত

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল, আটক ১

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.