সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

আবহাওয়ার ওলটপালট খেলায় বিপর্যস্ত উপকূলীয় জেলেজীবন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ
in বাংলাদেশ, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
আবহাওয়ার ওলটপালট খেলায়  বিপর্যস্ত উপকূলীয় জেলেজীবন

শিপু ফরাজী, চরফ্যাশন (ভোলা) থেকে
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দ্বীপ ইউনিয়ন মুজিবনগর । সমুদ্র উপকূলবর্তী এই দ্বীপ ইউনিয়নের চর মনোহর গ্রামের দিকে দিকে কান পেতে শুনি  শুধু কান্নার শব্দ। বুক ফাটা আহাজারি। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাই,  একই দৃশ্য- শোকের ছায়া গ্রামজুড়ে। চলতি বছরের আগস্ট মাসে এই গ্রামের ৭ জন জেলে নিখোঁজ হয়েছেন। সকলেই প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন। নিখোঁজ এই মানুষগুলোর সজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে গ্রামের।

সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে ট্রলার ডুবে ১৭ জন জেলের মধ্যে ১০ জন জীবিত ফিরে আসতে পেরেছিলেন, বাকিরা ফেরেনি। সে দিন প্রবল ঝড়ের মুখে তুফানের সঙ্গে যুদ্ধ করে ডুবে যাওয়া ট্রলার থেকে জীবিত ফিরে আসাদের মধ্যে আবদুল মোতালেব ফরাজী একজন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বললেন, সমুদ্রের অবস্থা খারাপ দেখে আমরা কিনারের দিকে ফিরছিলাম। হঠাৎ পাশ থেকে আসা প্রবল ঢেউয়ে ট্রলার উল্টে যায়। ট্রলার ধরে কয়েকজন বাঁচার চেষ্টা করেছে, কিন্তু ট্রলার থেকে যারা ছিটকে গিয়েছে তারা আর ফেরেনি।

যারা ফিরেনি তারা হলেন, আলমগীর হোসেন (৩৭), জাকির হোসেন (৩৫), সামসুদ্দিন (৪৮), আবু কালাম ফরাজী (৪২), বাবুল হোসেন (৪০), আবু কালাম ফরাজী (৪৫) এবং আলী আজগর (২৫)- প্রত্যেকের ঘরে গিয়ে দেখি কান্নার রোল। এখনও কেউ স্বাভাবিক হতে পারেননি। নিখোঁজ জেলে জাকির হোসেনের বাড়িতে পা রাখতেই ঘরের ভেতর থেকে বিলাপ কানে আসে। ঘরে ঢুকে দেখি মুখ চেপে কাঁদছেন অনেকেই। জাকিরের রেখে যাওয়া তিন লাখ টাকা ঋণ কীভাবে শোধ করবেন হাসিনা জানেন না। তিন তিনটি কন্যা সন্তান। বড় মেয়ে কমলা বিয়ের যোগ্য। অন্য দু’জনের মধ্যে লামিয়া পঞ্চম শ্রেণীতে পড়ে; ছোট মেয়ে সিনথিয়ার বয়স মাত্র ৪ বছর। হাসিনা বেগমের এলোমেলো নড়বড়ে দুই কক্ষের ঘর। এরই মধ্যে গাদাগাদি করে থাকেন সবাই। ‘বাবা কী বলেছিল যাওয়া সময়?’ লামিয়াকে প্রশ্ন করতেই কান্নায় ভেঙে পড়ে। কান্নার তোড়ে স্পষ্ট শোনা যায় না তার জবাব।

নজির আহম্মেদের বাড়ি ‘মাঝি বাড়ি’ বললে চেনে সবাই। এই মাঝির আট ছেলের মধ্যে সবার পেশা মাছ ধরা। সুন্দর সাজানো বাড়ি, বাড়ির প্রবেশ পথেই নিখোঁজ জেলে আলমগীর হোসেনের ঘর। বাড়িতে ঢুকতেই আলমগীরের ছয় বছরের ছেলে তামিম এবং এগারো বছরের মেয়ে লিজা আমার মুখের দিকে তাকায়। ছোট্ট চোখে-মুখে স্পষ্ট কৌতুহল। হয়তো শুনেছে ওর বাবার খবর নিয়ে এসেছে কেউ। ঘরের ভেতর থেকে আলমগীরের স্ত্রী রিফা বেগমের আহাজারি কানে আসে। আলমগীরের ঋণ প্রায় ৬০ হাজার টাকা। সে ছাড়া এই পরিবারের আর কেউ কর্মক্ষম নয়। নিখোঁজ জেলে সামসুদ্দিনের বাড়ি চর মনোহর গ্রামে বেড়িবাঁধের ঢালে। সরকারি জমিতে বসবাস করছেন বহু বছর। একমাত্র জীবিকা ছিল মাছ ধরা। সেই মাছ ধরাই তার কাল হলো। তিন সন্তান নিয়ে স্ত্রী সুরমা বেগম এখন চরম বিপাকে। খানিক দূরে বেড়িবাঁধের পাশের ছোট্ট একটি ঘরে থাকতেন আরেকজন নিখোঁজ জেলে আবু কালাম ফরাজী। ঘরে ঢুকতেই বাড়ি ভরে গেল লোকজনে। বহুজনের অনেক কথার ভিড়ে ঘরের ভেতর থেকে কালামের স্ত্রী রোকেয়া বেগমের আহাজারি- ‘কোন সাগরে ভাসাইয়া নিলো কোন সাগরে ভাসাইয়া নিলো আমার ভাইরে’। আবু কালাম ফরাজী রেখে গেছেন সাত ছেলেমেয়ে। বেশ বড় সংসার। সবচেয়ে ছোট সন্তানটির নাম সুমাইয়া। বয়স মাত্র ৪ বছর। সে অপেক্ষায় থাকে বাবা একদিন ফিরবে। বাবা তার জন্য অনেক মজা নিয়েই ফিরবে। কালাম ফরাজীর স্ত্রী মুক্তা বেগম কোনো কথাই বলতে পারলেন না। কালামের বড় ভাই শহীদ কথা বলতে গিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন। বললেন, ‘ভাইকে বলেছিলাম যাইস না। ভাই শোনে নাই।’ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীকে হারিয়ে বিপাকে মুক্তা বেগম। একই বাড়ির প্রবেশ দ্বারে নিখোঁজ জেলে বাবুল হোসেনের ঘর। ঘরে ঢুকতে হয়নি। বাইরেই দাঁড়িয়েছিলেন বাবুলের স্ত্রী মমতাজ বেগম আর তার তিন মেয়ে। ওরাও নির্বাক। খানিক দূরে চর মনোহর ক্লোজারসংলগ্ন সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বাস করতেন নিখোঁজ জেলে আলী আজগর। মাত্র তিন মাসের বাচ্চা জান্নাতকে ঘুম পাড়াচ্ছিলেন আজগরের স্ত্রী শিলা বেগম। তার কান্নার শব্দে জেগে ওঠে শিশুটি। বিছানায় শুয়ে মায়ের সঙ্গে হাত-পা ছুঁড়ে সেও কাঁদে। ফলে কথা আর এগোয় না। আজগরের বাবা মহিউদ্দিন জানালেন, ছেলের শোকে দু’সপ্তাহ ইলিশ ধরা বন্ধ রেখেছিলেন। কিন্তু পেট তো মানে না ফলে তাকেও ফিরে যেতে হয়েছে ইলিশের নৌকায়। এখন আর তিনি সমুদ্রের নোনা জলে মাছ খোঁজেন না, ছেলেকে খোঁজেন- যদি একবার পাওয়া যায়।

সাত জেলে নিখোঁজের ঘটনায় এখন স্তব্ধ চর মনোহর জেলেপল্লী। গত বছর চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মাদ্রাজ গ্রামে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। নিখোঁজ এবং লাশ পেয়েছেন, এমন কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানাগেছে। গত বছর ইলিশ মৌসুমে উত্তর মাদ্রাজ গ্রামে যে শোক নেমে এসেছিল তা এখনও মুছে যায়নি। নিখোঁজ হওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বললেই বোঝা যায়, এরা কতটা অসহায় । এদের খোঁজ কেউ নেয় না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কে হারিয়ে এখন তারা অসহায় । তবুও পরিবারপরিজন রেখে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় জেলেরা। কারণ জীবিকা নির্বাহের এটাই একমাত্র পথ। ভোলার চরফ্যাশনের উপকূলে প্রায় ১ লাখের বেশি জেলে আছে। এদের অধিকাংশই ছোটবেলা থেকেই এ পেশায় যুক্ত। ফলে মাছ ধরা ছাড়া অন্য কোনো পেশায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। এদিকে নদী, সমুদ্রে যেতে আগের চেয়ে ঝুঁকি বেড়েছে। নানান ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন জেলেরা। আবহাওয়ার ওলটপালট খেলায় জেলেজীবনও আজ বিপর্যস্ত। ঝুঁকির এই মাছ ধরা পেশা যেন ক্রমেই অনিশ্চিত  এক পেশায় পরিণত হচ্ছে।

Tags: ভোলা
Previous Post

হাজী সেলিমের ছেলে ইরফানকে ১ বছরের কারাদণ্ড

Next Post

কোভিড বিধিনিষেধের প্রতিবাদে ইতালীর বি‌ভি‌ন্ন স্থা‌নে সহিংস বিক্ষোভ

Next Post
কোভিড বিধিনিষেধের প্রতিবাদে ইতালীর বি‌ভি‌ন্ন স্থা‌নে সহিংস বিক্ষোভ

কোভিড বিধিনিষেধের প্রতিবাদে ইতালীর বি‌ভি‌ন্ন স্থা‌নে সহিংস বিক্ষোভ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.