সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ফেনীতে হত্যাচেষ্টার অভিযোগে ওসিসহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৪ নভেম্বর, ২০২০ | ৬:৩০ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
সিলেটের ১৯ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক

ক্রসফায়ারে হত্যার চেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনে ফেনীতে ছাগলনাইয়া থানার সাবেক ওসি এমএম মুর্শেদসহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মো. গিয়াস উদ্দিন দুলাল নামে এক ব্যক্তি মামলা করেন। এতে ১১ জন পুলিশ সদস্য সহ ১৩ জনকে আসামি করা হয়েছে।  বাকি দুজন পুলিশের সোর্স।

মামলায় আসামিদের তালিকায়  আছে- ছাগলনাইয়া থানার সাবেক ওসি বর্তমানে ডিএমপি কমিশনারের কার্যালয়ে কর্মরত এমএম মোর্শেদ, ছাগলনাইয়া থানার সাবেক এসআই বর্তমানে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় কর্মরত শহীদুল ইসলাম, একই থানার সাবেক এসআই বর্তমানে চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত দেলোয়ার হোসেন ও এসআই খোরশেদ আলম এবং এএসআই ফিরোজ আলম, সোনাগাজী থানায় বর্তমানে কর্মরত এএসআই মাহবুবুল আলম সরকার, জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল সুকান্ত বড়ুয়া ও মাঈন উদ্দিন, ছাগলনাইয়া থানায় কর্মরত কনস্টেবল মো. নূরুল আমীন ও কনস্টেবল সিরাজুল ইসলাম।

ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান অভিযোগটি আমলে নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্ত করে আগামী ২২ নভেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জেলার সিনিয়র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু।

মামলার বিবরণে জানা যায়, বাদী গিয়াস উদ্দিন দুলাল একজন পিকআপ চালক। তিনি ২০১৯ সালের ১৭ জানুয়ারি দুপুরে ফেনী সদরের কাজীরবাগে মাটি ক্যারিং করার সময় মাদক মামলার ভয় দেখিয়ে থানার আবুল হাসেম ও আবুল খায়ের নামে দুই সোর্সসহ পুলিশ সদস্যরা এসে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিকালে তারা তাকে একটি মাইক্রোবাসে তুলে ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় ব্রাদার্স ব্রিকফিল্ডে নিয়ে যান। সেখানে ওসি মোর্শেদ এসে চোখ বেঁধে আবারও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্রসফায়ারের হুমকি দেন।

পরে খবর পেয়ে মা ও বোন ১ লাখ টাকা দেয়ার কথা বললেও ওসি রাজি না হয়ে মাইক্রোবাসে করে একই উপজেলার শুভপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের রাস্তায় মাথায় একটি নির্জন স্থানে নিয়ে ওসি মোর্শেদের নির্দেশে বেধড়ক পিটিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়।

একপর্যায় ওসি মোর্শেদ ঘটনাস্থলে সঙ্গে থাকা সুকান্ত বড়ুয়া নামে এক পুলিশ সদস্যের শটগান নিয়ে দুলালের ডান পায়ে ৩ রাউন্ড গুলি করে। এরপর তারা লাথি মেরে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে।

পরে অজ্ঞান হয়ে পড়লে মৃত্যু হয়েছে ভেবে তারা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপাচার করে ডান পা কেটে ফেলেন।

সাত দিন পুলিশের হেফাজতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফের তার বিরুদ্ধে ১৪শ’ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বাদী গিয়াস উদ্দিন দুলাল বলেন, পঙ্গু হওয়ার পর থেকে অসুস্থ অবস্থায়  তিনি সপরিবারে মানবেতর জীবনযাপন করছেন। তাই মামলা দায়েরে অনেক বিলম্ব হয়েছে। তিনি ন্যায় বিচার দাবি করেছেন ।

Tags: ফেনীহত্যাচেষ্টার অভিযোগে ওসিসহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা
Previous Post

’প্রাণ-প্রকৃতিকে প্রাধান্য দিয়ে আমাদের নগর পরিকল্পনা করতে হবে‘

Next Post

জলবায়ু পরিবর্তনে এক রাশেদের হারিয়ে যাওয়ার গল্প

Next Post
জলবায়ু পরিবর্তনে এক রাশেদের হারিয়ে যাওয়ার গল্প

জলবায়ু পরিবর্তনে এক রাশেদের হারিয়ে যাওয়ার গল্প

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.