সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

প্রসব যন্ত্রণায় ফুটপাতে কাতরাচ্ছিলেন নারী, হাসপাতালে নিলো পুলিশ

Md shah ALAM by Md shah ALAM
মঙ্গলবার, ৮ জুন, ২০২১ | ৩:০৮ অপরাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
প্রসব যন্ত্রণায় ফুটপাতে কাতরাচ্ছিলেন নারী, হাসপাতালে নিলো পুলিশ

ঢাকা করেসপনডেন্ট 

ভোরে রাস্তার ধারে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা নারী। এ দৃশ্য দেখে এক পথচারী পুলিশের জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ। তারা ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। ৮ জুন আজ মঙ্গলবার ভোর চারটার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর বিশ্বরোড কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, একজন মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা বিশ্বরোড কাঁচাবাজার এলাকায় কাতরাচ্ছেন বলে খবর আসে। সেখানে গিয়ে জরুরি সেবায় ফোনকারী মোহাম্মদ সুমনসহ অন্যদের সহায়তায় প্রসূতিকে রাস্তা থেকে তুলে ব্র্যাক ম্যাটারনিটি সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি ছেলেসন্তান প্রসব করেন।

সতেজ বড়ুয়া জানান, নবজাতকসহ মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। নবজাতককে দেখাশোনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে। মানসিক ভারসাম্যহীন নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নবজাতকের বিষয়ে করণীয় নির্ধারণে আদালতে আবেদন করা হবে।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি নজরুল ইসলাম বলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া কিংবা মানসিক ভারসাম্যহীন কয়েকজন নারীর সন্তানকে লালনপালনের জন্য নিঃসন্তান দম্পতিকে দিয়েছেন আদালত। আবেদন যাচাই-বাছাই করে বিভিন্ন শর্ত দিয়ে আদালত এমন সিদ্ধান্ত দেন। আদালতের নির্দেশে এমন বেশ কয়েকজন শিশু নিঃসন্তান দম্পতির কাছে বেড়ে উঠছে।

 

 

Tags: অন্তঃসত্ত্বাচট্টগ্রামঢাকাপুলিশফুটপাতভবঘুরেমানবাধিকার
Previous Post

মিয়ানমারের সেনাবিরোধী দলগুলোর রোহিঙ্গা স্বীকৃতি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত

Next Post

কানাডায় ট্রাক চালিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

Next Post
কানাডায় ট্রাক চালিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

কানাডায় ট্রাক চালিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.