সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ | ২:২৪ অপরাহ্ণ
in নারী, বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

সোজা কথা  ডেস্ক

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে চার দফা দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।  প্রথম দফা পূরণে আশ্বস্ত হলেও বাকি তিন দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন ।

মঙ্গলবার সকালে আন্দোলনের ষষ্ঠ দিনে এসে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল-রাজ বলেন, আমাদের প্রথম দাবি ছিল ধর্ষকদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যেহেতু ধর্ষকদের আটক করে বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেহেতু আমরা প্রথম দাবি পূরণে আশ্বস্ত হয়েছি। এখন ধর্ষণবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার  বিচার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলে আমরা আন্দোলন থেকে সরে যাবো। আমরা আগামী ৩ মার্চ পর্যন্ত দেখবো, এর মধ্যে এই ৩ দফা পূরণ না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বেলা ১২টায় ‘দিয়েছিতো রক্ত আরো দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ স্লোগানে রক্তদান কর্মসূচি পালন করবেন। বিকাল ৪টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণবিরোধী কনসার্ট করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় থাকবে আলোর মিছিল।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। এ পর্যন্ত ধর্ষণ মামলায় আটক ছয় আসামিকে আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ছয়দিন ধরে আন্দোলন করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব জানিয়েছেন, ধর্ষণবিরোধী আন্দোলনে হামলাকারীদের বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য কথা বলা হচ্ছে। তাছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

Tags: গোপালগঞ্জ
Previous Post

বালুমহালের নামে ফসলী জমি কাটার অভিযোগে সুয়োমোটো মামলায় আদালতের তদন্তের নির্দেশ

Next Post

উপজেলা চেয়ারম্যানের ওপর ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

Next Post
উপজেলা চেয়ারম্যানের ওপর ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

উপজেলা চেয়ারম্যানের ওপর ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.