সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এইচআরএসএসের আহবান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ | ৫:১৭ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, বিবিধ, মানবাধিকার, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
HRSS asking for Fund to Fight against Covid-19

ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন  হিউম্যান রাইটস সাপোর্ট  সোসাইটি (এইচ আর এস এস) সকল প্রকার ভয়কে জয় করে সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহবান জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের উপদেষ্টা মোঃ নূর খান এবং নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম দেশবাসীর প্রতি এ আহবান জানান। তাঁরা বলেন – পৃথিবীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে দেখা দিয়েছে। আমাদের দেশ ও অঞ্চল এ থেকে মুক্ত নয়। এর প্রকোপে দেশে ইতিমধ্যে কয়েকশত মানুষ প্রাণ হারিয়েছে। অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। দেশে স্বাস্থ্য-সেবার সীমাবদ্ধতার পরেও আক্রান্তদেও চিকিৎসা দেয়ার চেষ্টা হচ্ছে।

তাঁরা আরো বলেন- সাম্প্রতিককালে দুঃখজনক হলেও কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। মানুষ চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে-এভাবে অনেক হাসপাতালে ছুটাছুটি করছে। পথিমধ্যে অনেকেই চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন। সমাজে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী চিকিৎসক ,স্বাস্থ্যকর্মীরা নিগৃহীত হচ্ছেন। অনেককে বাসা-বাড়ী ছাড়তে বাধ্য করা হচ্ছে। মৃতদেহ সৎকার /দাফনে বাধা দেয়া হচ্ছে। রোগী বা মৃতদেহ ফেলে দেয়া হচ্ছে। এমনকি, সন্তান তার মাতাকে জঙ্গলে ফেলে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। মানুষ যেখানে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে,সেখানে আমরা এর বিপরীত চিত্রটি লক্ষ্য করছি।

এ পরিস্থিতিতে হিউম্যান রাইটস সাপোর্ট  সোসাইটি (এইচ আর এস এস) এর পক্ষ থেকে সবার প্রতি আহবান জানানো হয়- আসুন ভয়কে জয় করে বিপগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই।

হিউম্যান রাইটস সাপোর্ট  সোসাইটি (এইচ আর এস এস) কর্তৃক গৃহীত কর্মসূচী সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তারা নতুন দুটি বিশেষ কাজ হাতে নিয়েছেন।

প্রথমত:  সন্দেহভাজন ব্যক্তি ও করোনা ভাইরাস রোগীদের বাসা থেকে পরীক্ষা কেন্দ্র ও হাসপাতালে আনা নেয়া। দ্বিতীয়ত: মৃতদেহ দাফন/সৎকারের ব্যবস্থা করার নিমিত্তে ২০ জনের একটি টিম গঠন।

এ কাজে জরুরি ভিত্তিতে ২টি অ্যাম্বুলেন্স (অক্সিজেন সিলিন্ডার ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদিসহ) ২০ জনের টিম সদস্যেদের পিপিই সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর জন্য হিউম্যান রাইটস সাপোর্ট  সোসাইটি (এইচ আর এস এস) সবার সহযোগিতা কামনা করেছে। আর্থিক সহযোগিতা পাঠানোর হটলাইন নাম্বার-

বিকাশ : ০১৭৯১২২৭৪২০ সাইফুল ইসলাম
রকেট: ০১৫২০১০৪৭৪৭৩ ইমামুল হুসাইন

( সংবাদ বিজ্ঞপ্তি )

Tags: করোনাবাংলাদেশমানবাধিকারলকডাউনস্বাস্থ্য
Previous Post

দেশে ১৯৭৪ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

Next Post

বেনিয়া দর্শন: করোনাকালে বিজেপি’র কৃষি সংস্কারে লাভ কার?

Next Post
বেনিয়া দর্শন: করোনাকালে বিজেপি’র কৃষি সংস্কারে লাভ কার?

বেনিয়া দর্শন: করোনাকালে বিজেপি’র কৃষি সংস্কারে লাভ কার?

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.