সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

মাসকাওয়াথ আহসানের ঈদ স্পেশাল রম্য-ঈদ উল করোনা

Monday, 25 May, 2020 | 4:54 pm
0
দৃষ্টিসীমা অশ্রুবিন্দু হয়ে বাষ্পে মিলিয়ে যায়

করোনা সাম্রাজ্যে এ এক দীর্ঘতম ঈদ। উহান থেকে শুরু হওয়া করোনা সেনাদের অশ্বমেধযজ্ঞের বিজয় রথটি গোটা পৃথিবীর পথে পথে দাপিয়ে বেড়ায়। করোনা সেনাদের মার্চপাস্ট চলতে থাকে রাজপথে।

পরাজিত উন্নয়নের শক্তি ঘরে ঘরে গুমরে কাঁদে। কেউ কেউ দিবসগুলোতে অভ্যাসবশত বাণীর কোবতে লেখে। যদিও সে ক্ষমতাহীন; তবুও সে ক্ষমতার অভিনয় করে।

করোনার কাছে আত্মসমর্পিত মন্ত্রী তার মন্ত্রীত্ব চলে গেলেও; বার বার নিজেকে বোঝান, ‘এবারের ঈদ শেষ নয়, এই ঈদ পরবর্তী সুরভিত সকালের, বর্ণময় ঈদের।’

এই তো ক’দিন আগে এক উন্নয়নের তাগড়া শিল্পপতির সঙ্গে স্কাইপে গেয়েছিলেন, “আবার হবে গো দেখা; এ দেখাই শেষ দেখা নয়কো।”

শিল্পপতি গতকাল করোনায় টেঁসে গেলেন। এদিকে, মহাপরাক্রমশালী মোহম্মদপুর পরগণার জায়গীরদার; যার সামনে আন্দোলনকারী আর হেলমেট সেনারা একঘাটে জল খেতো; যার নাম শুনে বাচ্চারা ভয় পেয়ে ঘুমিয়ে পড়তো; সে বীর ভাইটি কুপোকাত হলেন করোনার কোপে।

রাজ্য হারানোর শোকে বিহবল মন্ত্রী-অমাত্য। চার ফুট পাঁচ ইঞ্চির এলিট ফোর্সের পালোয়ান, রোজ সকালে উঠে ইউনিফর্ম পরেন।

নিজেকে বোঝান, ক্ষমতা যে একেবারেই চলে গেছে; তা তো নয়; “হাসতে মানা আইনে” গ্রেফতার আর গুমের মাঝেই তো বেশ কয়েক বোতল ক্ষমতার খোয়ারি আছে।

করোনাকালে বসে খেয়ে, কোমরের পরিধি স্ফিততর হওয়ায়; বেল্টের মধ্যে বড্ডো হাঁস ফাঁস লাগে। কিন্তু এলিট ফোর্সের সেনানায়কের অভিনয় যেহেতু করতে হয়; তাই কস্টিউমও চাই।

চকিতে মনে হয়; জুমের রূপালী পর্দাতেই যেহেতু অভিনয়; নীচে লুঙ্গি পরলেই বা অসুবিধা কী! বাতাবি লেবু টিভির খবর-পাঠকরা তো শুনেছি সারাবছরই ওপরে কোট-টাই আর নীচে লুঙ্গি পরেন। ফলে নিয়ত উন্নয়নের সুবাতাস খেলে তাদের নিম্নাঙ্গ সংগীতে।

যুবকদের অনুপ্রাণিত করতে করোনায় সাবেক হয়ে যাওয়া যুব মন্ত্রী ব্রাজিলের ফুটবলারদের মতো মাথা বানিয়ে ফেসবুক লাইভে এসে বলেন, তরুণ বন্ধুরা হাল ছেড়োনা; ব্রাজিলকে দেখে শেখো; জার্মানির কাছে সেভেন আপ খেয়েও কী তারা বেঁচে নেই? করোনার কাছে একশো গোল খেলেই বা অসুবিধা কী! জীবন আসলে গোল খাওয়া আর ঘোল খাওয়ার অভিজ্ঞতা।

মোটিভেশনাল স্পিকার করোনার কারণে বেড়ে যাওয়া কাঁচা-পাকা দাড়ির মাঝে ‘ওশো’-র মতো মোটিভেশনের নূরানি জোশে ফেসবুক লাইফে ফাল দিয়ে ওঠে, জীবন মানে সাফল্য নয়; বরং ব্যর্থ হবার পরেও সাফল্যের জন্য চেষ্টা করা।

করোনার কাছে পরাজিত শাসক রবার্ট ব্রুস করোনা মাকড়সার জাল বোনার চেষ্টা দেখতে দেখতে বলেন, এভাবে আর কতোকাল লক ডাউনে থাকা যায়। আশার চেতনার দোকান গুলোর ঝাঁপ একটু একটু করে কী তোলা যায়না?

দোকানদারি বিষয়ক পরাজিত শক্তির মন্ত্রী স্কাইপে বসে মাথা চুলকাচ্ছিলেন। তিনি আশার সওদাগরের অভ্যাসে বলেন,

–সহি বলেছেন রাজাধিরাজ। নইলে জিডিপি যে জিডিপুঁ হয়ে যাবে আলেমপনা।

আজকাল কেউ “রাজাধিরাজ” বললেই রবার্ট ব্রুস নিজের গায়ে চিমটি কেটে দেখেন, “আমি কী বেঁচে আছি; নাকি মরে বেঁচে আছি! এভাবে জীবন আমি চাইনা; জীবনের মানে খুঁজে পাইনা।”

সাবেক রাজদর্জি স্কাইপে সুখবর দেয়, আমরা গার্মেন্টস চালু রেখেছি। হীরার খনির শ্রমিকের তো অভাব নাই। করোনায় মরলে মরুক তারা। করোনার বেবি-বুমাররা এসে সে শূণ্যস্থান পূরণ করবে। রানাপ্লাজা ধসের সহস্র শ্রমিকের মৃত্যুতে আমাদের কী হয়েছে? কচুটা হয়েছে।

করোনায় কর্মহীন শিক্ষামন্ত্রী; গরিবের জাস্টিন ট্রুডো হয়ে কেনাকাটার জন্য শপিং সেন্টারের লাইনে দাঁড়ালে; তার ভক্ত

রত্নদের মাঝে মুগ্ধতার আবেশ ঘন হয়।

এমন সময় করোনাসৈনিকেরা রাজপথ দিয়ে গান করতে করতে যায়, “অমন চুল খুলে আর নাইতে নেমোনা; তোমার চুলে জড়িয়ে যাবে নদী; এ ঘাটে আর আসবে না কেউ; অমন করো যদি।”

রাজাধিরাজ তার পরাজিত সেনাপতিকে ফোনে বলেন, সহজ সময়ে সেজে গুজে ছবি দিতেন চ্যালেঞ্জিং টাইম বলে; এখন দেখলেন তো চ্যালেঞ্জিং টাইম কাকে বলে! সাবধানে থাকবেন। কোয়ারিন্টিনে থাকুন।

রবার্ট ব্রুস তাহাজ্জুদের নামাজ পড়ে প্রার্থনা করেন, হে খোদা; তোমার পেয়ারা বান্দাকে একী করলে তুমি! করোনার বিপদ থেকে মুক্ত করো মাবুদ।

এসময় জায়নামাজে বসে করোনাভাইরাস খিলখিলিয়ে হাসে।

রবার্ট ব্রুস রেগে যান, এই হাসছো কেন? নামাজের সময় একদম হাসে না।

করোনাভাইরাস শুভেচ্ছা জানায়, ঈদ-উল-করোনা মোবারক।

– মাসকাওয়াথ আহসান

সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক

Editor-in-Chief : E-SouthAsia

 

Tags: করোনাগণমাধ্যমমানবাধিকারস্বাস্থ্য
Previous Post

ডা: জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত, দেশবাসীর দোয়া চেয়েছেন

Next Post

করোনায় মোট মৃত্যু ৫০১, একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত ১ হাজার ৯৭৫

Next Post
করোনায় মোট মৃত্যু ৫০১, একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত ১ হাজার ৯৭৫

করোনায় মোট মৃত্যু ৫০১, একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত ১ হাজার ৯৭৫

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.