সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

কবি নজরুল, প্রিন্সিপ্যাল ইব্রাহীম খাঁ ও এ যুগের রাজ কবির দল!

- শরীফ আহমেদ

Tuesday, 26 May, 2020 | 4:48 am
0
কবি নজরুল, প্রিন্সিপ্যাল ইব্রাহীম খাঁ ও এ যুগের রাজ কবির দল!

করোটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নি সাদত কলেজ প্রতিষ্ঠা করে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁনকে পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দিলেন। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পিংনা স্কুলে আমাদের আব্বার সিনিয়র ছিলেন। আমাদের এলাকার মানুষ যখন আব্বার হাতে পানকাতা স্কুল প্রতিষ্ঠার দায়িত্ব তুলে দিল, প্রিন্সিপাল সাহেব তখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পানকাতা স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে ইব্রাহীম খান সাহেবের অবদানের কথা আব্বা সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করতেন। আব্বার কাছেই করটিয়া কলেজ প্রতিষ্ঠা কালীন সময়ের এই গল্পটা শুনেছিলাম।
করটিয়া কলেজ প্রতিষ্ঠার পর ইব্রাহীম খান সাহেব বিভিন্ন এলাকা থেকে ছাত্র ধরে আনলেন, জায়গীর ঠিক করে দিলেন। বাকিদের হোস্টেলে থাকার ব্যবস্থা করলেন। হোস্টেলের ছেলেরা একদিন ফুটবল খেলছিল। মাঠের পাশেই পোষা কুকুর নিয়ে হাঁটছিলেন জমিদার পুত্র। হঠাৎ বলটি এসে লাগল কুকুরের গায়ে। রেগে গেলেন জমিদার পুত্র। এক পর্যায়ে বলে বসলেন, “তোমাদের চেয়ে আমার কুকুরের মূল্য অনেক বেশি”। আর যায় কোথায়? ছেলেরা প্রিন্সিপালের কাছে নালিশ করল, উপযুক্ত বিচার না করলে তারা কলেজ ছেড়ে দেবে। প্রিন্সিপাল সাহেব কথাটা জমিদারের কানে তুলতেই তিনি ছেলেকে নিয়ে কলেজে হাজির হলেন। ছাত্রদের ডেকে বললেন, “একে একে সবাই এসে ওকে একটা কান মলা দিয়ে যাও, এটাই ওর বেয়াদবির শাস্তি” ।
ছাত্ররা অবিবেচক ছিল না। উল্টো, অতিরিক্ত বাড়াবাড়ির দায় স্বীকার করে তারাই মাফ চেয়ে কলেজে ফিরে গেল। টিকে গেল অবিভক্ত বাংলার কোন মুসলমান কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম কলেজ।

প্রিন্সিপাল ইব্রাহীম খান আরেকটা মহৎ কাজের জন্য রাজি করিয়েছিলেন ওয়াজেদ আলী পন্নি সাহেবকে। সমস্ত দায়িত্ব নিয়ে বাউন্ডুলে কবি নজরুলকে স্থায়ী ভাবে করটিয়া এনে রেখে দেবার অনুরোধ করেছিলেন। জমিদারদের সম্মতি নিয়ে খান সাহেব একটা চিঠিও লিখেছিলেন কবিকে। তবে কবি সভাকবি হতে বিনয়ের অস্বীকার করে চিঠির উত্তরও দিয়েছিলেন, কিন্তু ঠিক এক বছর পর। জমিদার সাহেব অবশ্য এতে রাগ হননি। কারন উনি হয়তো বুঝেছিলেন, আর যাই হোক গানের পাখিকে তো আর খাঁচায় বেঁধে রাখা যায় না।

সভাকবি হবার জন্য প্রচীন কাল থেকেই কবিরা লাইন ধরে বসে থাকতেন জানি । নজরুল কি সে রকম কবি?

( ছবিতে নজরুলের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন লেখকের বড় বোন, রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরীফা বেগম)

– শরীফ আহমেদ

কানাডা প্রবাসী

বিশিষ্ট  ছড়াকার

রিয়েল এস্টেট ব্যবসায়ী

 

Previous Post

করোনা কালের টুকিটাকি

Next Post

করোনায় চলে গেলেন অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

Next Post
করোনায় চলে গেলেন অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

করোনায় চলে গেলেন অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.