সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৪৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন, ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ
in বাংলাদেশ, বিবিধ, সংবাদ শিরোনাম
0
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৪৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন

সোজা কথা প্রতিবেদক: দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২০২১ অর্থবছরে ৮,৪৮৫.১২কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মধ্যে ৫ হাজার ৪৫৪ কোটি ১২ লক্ষ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩ টি প্রকল্পের অনুকূলে ৩ হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এবছর রাজস্ব বাজেটে বরাদ্দ ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ-এর সভাপতিত্বে বুধবার ইউজিসি’র ১৫৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

দেশে করোনা পরিস্থিতির কারণে প্রথমবারেরমতো পূর্ণ কমিশন সভা অনলাইন ভার্চুয়্যল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিবছর ইউজিসি’র মাধ্যমে বাজেট প্রদান করা হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ৮,০৮৮.৪৯ কোটি টাকা। সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ বেড়েছে প্রায় ৩৯৭ কোটি টাকা। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরিমাণ ৮৩০ কোটি ০৬ লক্ষ টাকা।

উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণায় জন্য ২০২০-২০২১ অর্থবছরে মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ বরাদ্দ ধরা হয়েছে। গতবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৪ কোটি ৫৮ লক্ষ বরাদ্দ ধরা হয়েছিল। এছাড়া, পূর্ণ কমিশন ২০২০-২০২১ অর্থবছরে ইউজিসি’র জন্য ৬২ কোটি ৯৫ লক্ষ টাকার বাজেট অনুমোদন করেছে। গত ২০১৯-২০২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লক্ষ টাকা।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শাহজাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ ওয়ালিউল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূর্ণ কমিশনের ১৫৭তম সভার কার্যাবিবরণী অনুমোদন, গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, কোভিড-১৯ মহামারীর কারণে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা কার্যক্রমের বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ অবহিত করাসহ কমিশনের পদোন্নয়ন/পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ইউজিসির ১০ জন কর্মকর্তাকে পদোন্নয়ন দেওয়া হয়। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Tags: পাবলিক বিশ্ববিদ্যালয়বাংলাদেশ
Previous Post

ঢাকার কিছু এলাকা রেড জোন ঘোষণা করে ছুটি আসছে

Next Post

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থদের মাঝে লিডার্সের খাদ্য উপহার বিতরণ

Next Post
ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থদের মাঝে লিডার্সের খাদ্য উপহার বিতরণ

ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থদের মাঝে লিডার্সের খাদ্য উপহার বিতরণ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.