সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

রাষ্ট্র, সরকারের ‘ভাবমূর্তি ক্ষুন্নকারী’ পোস্ট দিতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

বাকস্বাধীনতা রুদ্ধ করার আরেক পদক্ষেপ

Friday, 9 October, 2020 | 9:04 pm
0
রাষ্ট্র, সরকারের ‘ভাবমূর্তি ক্ষুন্নকারী’ পোস্ট দিতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

সোজা কথা ডেস্ক রিপোর্ট:   রাষ্ট্র বা সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও কিংবা ভিডিও আপলোড, মন্তব্য এমনকি শেয়ার দেয়া থেকে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত একটি নিদের্শনা মাউশির ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশ করেছে।

এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও কিছু বিষয়ে বিধিনিষেধ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয়প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেয়া থেকেও বিরত থাকতে হবে। জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক, শেয়ার করা থেকেও বিরত থাকতে হবে। এ ছাড়া জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এমন বিষয় লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল তথ্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।

এতে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের গাইডলাইন, চাকরির বিধান এবং এ-সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধির ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানের প্রধানরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে তদন্ত করে প্রমাণসহ আঞ্চলিক অফিস বা মাউশি অধিদফতরকে অবহিত করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ ও পেজের অ্যাডমিনদের বিষয়ে এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি নীতিমালার পরিপন্থী, নিজ নিজ প্রতিষ্ঠান, দফতর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করা যাবে না। অন্যথায় অ্যাডমিন ও পোস্টদাতা উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা ও অপ্রীতিকর কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে দৃষ্টি রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি দিতে বলেছে মাউশি।

প্রসঙ্গত, সম্প্রতি ধর্ষণের ঘটনায় দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবাদ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ধর্ষকদের বিচার চেয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

Tags: বাকস্বাধীনতামানবাধিকার
Previous Post

পাল্টা দাবি: ইতালীতে অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ সঠিক নয়!

Next Post

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: তিন আসামিকে নিয়ে ঘটনাস্থলে গেছে পিবিআই

Next Post
নারীকে বিবস্ত্র করে নির্যাতন: তিন আসামিকে নিয়ে ঘটনাস্থলে গেছে পিবিআই

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: তিন আসামিকে নিয়ে ঘটনাস্থলে গেছে পিবিআই

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.