সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বেনিয়া দর্শন: করোনাকালে বিজেপি’র কৃষি সংস্কারে লাভ কার?

- কৃষ্ণেন্দু মুখোপাধ‍্যায়

Thursday, 21 May, 2020 | 12:00 pm
0
বেনিয়া দর্শন: করোনাকালে বিজেপি’র কৃষি সংস্কারে লাভ কার?

এই না হলে বিজেপি! জন্মলগ্ন থেকেই আদ্যন্ত বেনিয়া-নির্ভরশীল একটি দল।

হিন্দুত্ব বিজেপির মার্গদর্শক আরএসএস-এর মতাদর্শের ভিত্তি, কিন্তু পাশাপাশি বিজেপির দলীয় রাজনীতির বিপণনের কৌশল-ও বটে। অন্য রাজনৈতিক দলগুলোর থেকে নিজেকে স্বতন্ত্র দেখাতে চাওয়ার জন্যে, কুশিক্ষিত বর্ণহিন্দু ও ব্রাহ্মণদের বংশানুক্রমিক চেতনার গভীরে থাকা মুসলিম-বিদ্বেষকে অনুঘটক হিসেবে ব্যবহার করে নিজের প্রতি আকর্ষণ করতে, নিজের সামাজিক-রাজনৈতিক ভিত্তি প্রসারিত করার লক্ষ্যেও।

মানুষের সমস্যা-সংকট-বিপর্যয় ব্যবসাদারদের কাছে অতিরিক্ত মুনাফা ঘরে তোলার সুযোগ। করোনা-সংক্রমণ আতঙ্কে আতঙ্কিত মানুষ যখন লকডাউনপর্বে বাধ্যতামূলক গৃহবন্দি, সেই আতঙ্ককেই পুঁজি করে বেওসাদাররা চাল-ডাল-তেল থেকে শুরু করে বিড়ি-সিগারেট প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটতে ব্যস্ত। যেন-তেন-প্রকারেণ মুনাফা অর্জন অর্থাৎ সুযোগের সদ্ব‍্যবহার বেনিয়া-দর্শনের মূল কথা।
ট্রেনে-প্লেনে-ক্যাবে ‘ডায়নামিক ফেয়ার’, ‘সার্জ প্রাইসিং’-এও এই বেনিয়া-দর্শনেরই প্রতিফলন।
এমএলএ-এমপি কেনার মধ্যেও এই বেনিয়া-রাজনীতির বাস্তব অনুশীলন।

এই বেনিয়া-রাজনীতিরই ধারাবাহিকতায়, করোনা বিপর্যয়ের প্রেক্ষাপটে রাষ্ট্রের মহানায়ক ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার ‘ত্রাণ’ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে গেল কৃষিক্ষেত্রের সংস্কার। চাষিদের সাহায্য করার অজুহাতে। গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণায়।

‘কী রয়েছে কৃষিক্ষেত্রের সংস্কারে?
এক, স্বাধীনতার পরে কালোবাজারি ও বেআইনি মজুত রুখতে যে অত্যাবশ‍্যকীয় পণ্য আইন তৈরি হয়েছিল, তা সংশোধন করা হবে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, গম, ভোজ্য তেল, তৈলবীজ যত ইচ্ছে মজুত করা যাবে। একমাত্র যদি না মহামারি বা জাতীয় দুর্যোগ আসে। খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা, রফতানিকারী সংস্থাগুলিকে একসঙ্গে অনেক খাদ্যশস্য মজুত করতে হয়। নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় তাদের ব্যবসা বাড়বে, আরও লগ্নি আসবে। দুই, রাজ্যে রাজ্যে কৃষিপণ্য বাজার কমিটি আইন মেনে চাষিরা শুধু নির্দিষ্ট মান্ডিতে লাইসেন্সধারী ব্যবসায়ীদের কাছেই ফসল বেচতে পারেন। রাজ্যের আইনের বদলে কেন্দ্র নিজের আইন আনবে। তাতে চাষিরা যেখানে ভাল দাম পাবেন, সেখানেই ফসল বেচতে পারবেন। তিন, বেসরকারি সংস্থাগুলি যাতে চাষিদের ঠকাতে না পারে তার জন্য আইনি কাঠামো তৈরি হবে।’ (আবাপ ১৬ মে ‘২০)

অর্থাৎ কৃষিপণ্যের ব্যবসাদার, সংগঠিত রিটেল ব্যবসায়ী সংস্থা অর্থাৎ দেশীয় ও আন্তর্জাতিক কর্পোরেট বেনিয়াদের একচেটিয়া ফাটকা-পুঁজির কাছে উন্মুক্ত করে দেওয়া হল জাতীয় কৃষিপণ্যের বাজার। অতিমারীর কারণে অভূতপূর্ব এই বিপর্যয়ের সুযোগ নিয়ে।
পাশাপাশি কৃষি-বাণিজ্যকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেওয়াও হল।

মহাজনী ঋণের ফাঁদে আটকে থাকা, সার-বীজ-কীটনাশকের নিরন্তর মূল্যবৃদ্ধিতে – ফড়ে-দালালদের অত্যাচারে বিপর্যস্ত ভারতের অধিকাংশ ক্ষুদ্র কৃষক ছোট জোতের মালিক, ভাগচাষি এই সংস্কারের ফলে উপকৃত হবেন?
সত্যিই বিশ্বাস করেন আপনি? ভক্ত নিশ্চিত!

সংস্কারের আসল মূল্য কিন্তু দেবেন ওইসব পণ্যের ক্রেতারা।

কৃষ্ণেন্দু মুখোপাধ‍্যায়
কলকাতা মে ২০২০

Previous Post

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এইচআরএসএসের আহবান

Next Post

ঘুর্ণিঝড় আমফান: সেই সুন্দরবনই বাঁচিয়ে দিল আবার

Next Post
ঘুর্ণিঝড় আমফান: সেই সুন্দরবনই বাঁচিয়ে দিল আবার

ঘুর্ণিঝড় আমফান: সেই সুন্দরবনই বাঁচিয়ে দিল আবার

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.