সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

রয়টার্সের বিশ্লেষণ : চুক্তি সফল হলে লাভ ইরানের, প্রতিপক্ষরা শঙ্কায়

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ | ১২:৪১ পূর্বাহ্ণ
in নির্বাচিত, বিশ্ব, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
রয়টার্সের বিশ্লেষণ :  চুক্তি সফল হলে লাভ ইরানের, প্রতিপক্ষরা শঙ্কায়

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে চুক্তি সই হলো। সমর্থকেরা একে ‘শতাব্দীর সেরা চুক্তি’ বললেও, মধ্যপ্রাচ্যে তেহরানের প্রতিপক্ষদের কাছে এটি ‘শতাব্দীর অভিশাপ’। এই চুক্তি ইরানকে আরও সুরক্ষিত, বৈধ ও প্রভাবশালী করে তুলতে পারে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেন, যা তিন মাসের যুদ্ধের অবসান ঘটাল। জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভার্সাই প্রাসাদে চুক্তিটি সই হয়। ১৪ দফার এই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি ৬০ দিন বাড়ানো হয়েছে, যাতে পারমাণবিক কর্মসূচিসহ স্থায়ী সমাধানের আলোচনা করা যায়।

লেবাননের বিশ্লেষক সারকিস নাওম বলেন, ‘এটি একটি মহা সমঝোতা, যেখান থেকে ফেরার পথ নেই। নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান আর অর্থনৈতিক ধকল সইতে পারছে না, আর ট্রাম্পেরও নতুন যুদ্ধের আগ্রহ নেই।’

ইসরাইলের বড় ধাক্কা

ইসরাইলি বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ একে কৌশলগত ‘মহাবিপর্যয়’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা মার্কিন সমর্থনে ইরানের শাসনব্যবস্থা উৎখাত করতে গিয়েছিলাম, আর ওয়াশিংটন উল্টো তাকেই বৈধতা ও শক্তি দিল।’

চুক্তিটি টিকলে ইরানই লাভবান হবে। যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানি ও পুনর্গঠন তহবিল পাওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃতি পাচ্ছে। বিপরীতে ওয়াশিংটন ও ইসরাইলের মূল লক্ষ্য ব্যর্থ হয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে, যেখানে ইরানের পূর্ববর্তী হামলাগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তাব্যবস্থার ওপর আস্থা নাড়িয়ে দিয়েছিল। উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের প্রধান ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে—তারা তাদের নিরাপত্তা পরিস্থিতি বদলে দেওয়ার মতো সিদ্ধান্তগুলোর কেবল দর্শক হয়েই রইল এবং এখন এর প্রভাব সইতে বাধ্য হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলের সূত্রগুলো বলছে, এই চুক্তি ইতিমধ্যে তাদের কৌশলগত চিন্তাভাবনাকে বদলে দিচ্ছে। মার্কিন সুরক্ষার ওপর তাদের আস্থা কমছে, আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান সুসংহত হচ্ছে এবং সংঘাতের চেয়ে সমঝোতার দিকেই তাদের ঝোঁক বাড়ছে।

তবে ইরানবিশেষজ্ঞ অ্যালেন ভাটানকা এই উদ্বেগ মানতে নারাজ। একে আত্মসমর্পণ হিসেবে না দেখে তিনি মনে করেন, বছরের পর বছর ধরে চলা ব্যর্থ বলপ্রয়োগের পর এটিই ছিল সবচেয়ে কম ক্ষতিকর উপায়।

ইসরাইল বাধা হয়ে দাঁড়াতে পারে

কিছু বিশ্লেষক ইসরায়েলকে এই পরিস্থিতির সবচেয়ে বড় অনিশ্চিত উপাদান (ওয়াইল্ড কার্ড) হিসেবে দেখছেন। ট্রাম্পের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়াকে তারা পুরোপুরি নস্যাৎ করতে না পারলেও, বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে ঝুঁকি এখনো রয়ে গেছে—বিশেষ করে লেবাননের ক্ষেত্রে।

Tags: ইরানইসরাইলডোনাল্ড ট্রাম্পমধ্যপ্রাচ্য
Previous Post

ছাত্রীকে শাসন করায় গলায় ওড়না প্যাঁচিয়ে ক্লাশরুম থেকে বের করে শিক্ষিকাকে নির্যাতন

Next Post

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে? অভিবাসন ইস্যুকে সামনে রেখে উঠে আসছে অ্যান্ডি বার্নহামের নাম

Next Post
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে? অভিবাসন ইস্যুকে সামনে রেখে উঠে আসছে অ্যান্ডি বার্নহামের নাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে? অভিবাসন ইস্যুকে সামনে রেখে উঠে আসছে অ্যান্ডি বার্নহামের নাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.