সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ছাত্রীকে শাসন করায় গলায় ওড়না প্যাঁচিয়ে ক্লাশরুম থেকে বের করে শিক্ষিকাকে নির্যাতন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ | ১২:২৪ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
ছাত্রীকে শাসন করায় গলায় ওড়না প্যাঁচিয়ে ক্লাশরুম থেকে বের করে শিক্ষিকাকে নির্যাতন

সোজাকথা ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে গলায় ওড়না প্যাঁচিয়ে ক্লাশরুম থেকে বের করে ঝর্ণা খাতুন নামে এক স্কুলশিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার লক্ষীকুণ্ডার চরকুড়ুলিয়া এলাকার সেলিম রেজা বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তদের আঘাতে আরও আহত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন (২৮) ও সহকারী শিক্ষিকা সেলিনা বেগম (৫০)।

আহতদের মধ্যে শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

তবে আহত ঝর্ণা খাতুনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাহউদ্দিন ইউসুফ নিবিড়।

হামলাকারীরা হলেন- ওই এলাকার মৃত বক্কার মাল ওরফে বাক্কারের ছেলে মো. উজ্জ্বল মাল এবং উজ্জ্বল মালের ছেলে বাসীর মাল।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাঠদানকালে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল খাতুনকে পড়া না করার অভিযোগে শাসন করেন বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা। এ বিষয়কে কেন্দ্র করেই ওই শিক্ষার্থীর মা লিপি খাতুন এসে বিদ্যালয়ে চিৎকার শুরু করেন এবং সবাইকে শাসিয়ে যান। এর কিছুক্ষণ পরেই অভিযুক্তরা বিদ্যালয়ে এসে উপস্থিত শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় প্রতিবাদ করায় গলায় ওড়না প্যাঁচিয়ে ওই শিক্ষিকাকে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, উজ্জ্বল মাল বিদ্যালয়ে এসে সেলিম রেজাকে না পেয়ে ওই শিক্ষিকার গলায় ওড়না প্যাঁচিয়ে মাটিতে ফেলে টানতে টানতে বিদ্যালয়ের বাহিরে নিয়ে যায়। এ সময় ওই শিক্ষিকা জ্ঞান হারিয়ে ফেলেন।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষককে বেধড়ক মারপিটের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: পাবনাশিক্ষিকাকে নির্যাতন
Previous Post

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন: আগের অবস্থানে ফিরছে দাম

Next Post

রয়টার্সের বিশ্লেষণ : চুক্তি সফল হলে লাভ ইরানের, প্রতিপক্ষরা শঙ্কায়

Next Post
রয়টার্সের বিশ্লেষণ :  চুক্তি সফল হলে লাভ ইরানের, প্রতিপক্ষরা শঙ্কায়

রয়টার্সের বিশ্লেষণ : চুক্তি সফল হলে লাভ ইরানের, প্রতিপক্ষরা শঙ্কায়

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.