সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

‘এসি ল্যান্ডের জন্য পাওয়া গেলেও মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মূমূর্ষূ অবস্থায় ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাওয়া যায়নি’

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ | ৮:৩৪ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, মতামত, সোশ্যাল মিডিয়া, স্বাস্থ্য
0
‘এসি ল্যান্ডের জন্য পাওয়া গেলেও মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মূমূর্ষূ অবস্থায় ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাওয়া যায়নি’

– জাহেদ উর রহমান

মেডিক্যাল প্রফেশনে নেই, কিন্তু আমি একজন ডাক্তার, এটা আমার গর্বের জায়গা। তেমনি গর্বের এই দেশের শ্রেষ্ঠ মেডিক্যাল বিদ্যাপীঠ ঢাকা মেডিক্যাল কলেজের একজন ছাত্র ছিলাম আমি।

ডা. মঈনকে আমি চিনতাম না, যদিও তিনি আমার ঢাকা মেডিক্যাল কলেজের সিনিয়র ছিলেন। তাকে নিয়ে কিছু কথা বলার ক্ষেত্রে আমার ডাক্তার এবং ডিএমসিয়ান সত্ত্বাকে সরিয়ে রেখেই বলছি। তাকে নিয়ে যা ঘটল সেটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার শিরদাঁড়ায় বিভৎস আতঙ্কের এক হিমশীতল স্রোত তৈরি করেছে।

আমি কোনোভাবেই এটা বলছি না, করোনার বিরুদ্ধে এই যুদ্ধে ফ্রন্টলাইনার ডাক্তাররা আক্রান্ত হবেন না, বা মারা যাবেন না। তারা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন আসলে সারা পৃথিবীতেই। কোনভাবেই চাই না একটা মানুষও করোনায় মারা যাক, কিন্তু যাবেই, এটাই বাস্তবতা।

যখন সিলেটে ডা. মঈন এর করোনা ডায়াগনোসিস হয়, তখন সিলেটে এই রোগী তেমন ছিল না, তাই আইসিইউর সমস্যা থাকার কথা নয়। কিন্তু আমরা দেখলাম উল্টোটা।

সিলেট মেডিক্যাল কলেজে, যেখানে উনি কর্মরত ছিলেন সেখানকার আইসিইউতে তাকে নিতে অপারগতা জানানো হয়, কারণ সেই আইসিইউতে যেহেতু অন্য রোগী ছিল সেহেতু অন্য রোগীদের মধ্যেও করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকতে পারে। তারপর জানা যায়, আরেকটা হাসপাতাল শামসুদ্দিন হাসপাতালে করোনা রোগীদের জন্য ব্যবস্থা আছে। আমরা জানলাম, সেখানে আইসিইউ আছে, কিন্তু সেটা পরিচালনার লোকবল নেই।

একজন রাষ্ট্রীয় কর্মকর্তা তিনি, মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার চেয়েও পাওয়া যায়নি। এটা তার হক ছিল, কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন স্রেফ সরকারি ব্যর্থতায় – পিপিই ছাড়া রোগী দেখে। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে একজন এসিল্যান্ডকে ঢাকায় চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে আনা হয়েছিল। এই সরকার ক্ষমতায় থাকতে প্রশাসন লাগে, পুলিশ লাগে, ডাক্তার লাগে না।

শুধু তাই না, তাকে ঢাকায় আনতে এম্বুলেন্স‌ও পাওয়া যাচ্ছিল না ঠিকমত। সবশেষে অনেক দেরি করে তিনি পৌঁছতে পারেন কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে, তাও এম্বুলেন্স ব্যবস্থা করা হয় পারিবারিক উদ্যোগে। ঢাকায় পৌঁছার পথে তিনি দেখিয়ে দিলেন দেশের একটা বিভাগীয় শহরে করোনার তথাকথিত প্রস্তুতি আসলে কী।

হতেই পারত তিনি ঠিক সময়ে সিলেটে সেবা পেলে কিংবা ঢাকা চলে আসতে পারলে তিনি বেঁচে যেতেন। হতেই পারতো শুরু থেকেই ডাক্তারদের জন্য পর্যাপ্ত পিপিই থাকলে তিনি করোনায় আক্রান্ত‌ই হতেন না। তার মৃত্যু ভয়ংকরভাবে প্রমাণ করল এই দেশের তথাকথিত উন্নয়ন কী ফালতু, কী ঠুনকো!

উন্নয়ন মারানো সরকারি লোকরা আপাতত গর্তে ঢুকেছে। জানি, করোনা পরিস্থিতি আরেকটু শান্ত হলেই ওরা গর্ত থেকে বের হবে এবং শুরু করবে উন্নয়ন মারানো। আমরা একেবারেই মেরুদন্ডহীন, নপুংসক হয়ে গেছি, তাই আমাদের সামনে ওসব কথা আবারও বলা যাবে।

সরকার ঘোষণা করেছে, করোনা আক্রান্ত হলে ডাক্তাররা ১০ লক্ষ টাকা পাবেন, আর মারা গেলে সেটা হয়ে যাবে পাঁচ গুণ অর্থাৎ ৫০ লক্ষ টাকা। সেই বিবেচনায় ডা. মঈন এর পরিবার ৫০ লক্ষ টাকার ভাগীদার হয়েছেন। উন্নয়ন মারানিরা নিশ্চয়ই এখন ৫০ লাখ টাকা দেয়া দেখিয়ে বলবে আমরা উন্নয়নের রোল মডেল বলেই পারছি ৫০ লক্ষ টাকা দিতে। তবুও চলবে উন্নয়ন মারানো।

-জাহেদ উর রহমান এর ফেইসবুক পোস্ট ১৫.০৪.২০২০

তিনি সংযুক্ত ফ্যাকাল্টি মেম্বার, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ

 

Previous Post

করোনায় মৃত মুসলমানদের জন্য লন্ডনে গণকবর খোঁড়া হচ্ছে!

Next Post

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত

Next Post
দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.