সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ | ৩:৫০ অপরাহ্ণ
in বাংলাদেশ, স্বাস্থ্য
0
দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার আরও বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। একই সময় মারা গেছেন চারজন। এ নিয়ে দেশে করোনায় ৫০ জনের মৃত্যু হলো। আজ করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বারিধারার বাসভবন থেকে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ২০টি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে। অনেকে পরীক্ষা করতে চান না। পরীক্ষা করান, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন।’

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১ হাজার ৭৪০ জনের। গতকাল পরীক্ষা হয় ১ হাজার ৯০৫ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত ৭ জন নতুন করে সুস্থ হয়েছেন বলে আজ জানানো হয়। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। ঢাকায় অন্যান্য স্থান মিলিয়ে মোট সাড়ে চার হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে। নতুন আরও হাসপাতাল সংযোজন করা হচ্ছে।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জন। আর মৃত্যু বেড়ে হয়েছে ৫০ জন।

গতকাল করোনায় আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ছিল ২০৯। আর মৃত্যুর সংখ্যা ছিল ৭।

অনলাইন ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। ওই চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ওই চিকিৎসকের পরিবারের সব দায়িত্ব সরকার বহন করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

Previous Post

‘এসি ল্যান্ডের জন্য পাওয়া গেলেও মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মূমূর্ষূ অবস্থায় ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাওয়া যায়নি’

Next Post

স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা: মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই মহামারি কীভাবে ছড়িয়েছিল

Next Post
স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা: মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই মহামারি কীভাবে ছড়িয়েছিল

স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা: মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই মহামারি কীভাবে ছড়িয়েছিল

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.