সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

নদীর পাড় সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের ওপর ঘর নির্মাণ করে বিক্রির হিড়িক

Wednesday, 4 November, 2020 | 5:32 pm
0
নদীর পাড় সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের ওপর ঘর নির্মাণ করে বিক্রির হিড়িক

শিপু ফরাজী
চরফ্যাশনের তেতুলিয়া নদীর ভাঙ্গনকবলিত এলাকার বাধঁ প্রতিরক্ষা,ড্রেজিং ও বন্যা নিয়ন্ত্রনে স্থাপিত সিসি ব্লক এবং জিওব্যাগ ডাম্পিং এরিয়ার ওপর আধাঁপাকা স্থায়ী ঘর নির্মাণ করে বাজার মেলানোর ফলে দুইশত কোটি টাকার প্রকল্প ঝুঁকির মধ্যে পড়েছে। চর কলমী ইউনিয়নের প্রভাবশালী ৮ ব্যক্তি মিলে প্রকল্পের ১১ নং প্যাকেজের আওতাধীন বসকী লঞ্চঘাট এলাকায় বাধঁ প্রতিরক্ষা,ড্রেজিং ওপর এই বাজার মিলিয়েছেন। প্রকল্প বাস্তবায়নকারী পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এই ঘটনায় ৮ জনকে আসামী করে শশীভূষণ থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চরফ্যাশন উপজেলাধীন তেতুঁলিয়া নদীর ভাঙ্গন হতে বকসী লঞ্চঘাট হতে বাবুরহাট লঞ্চঘাট পর্যন্ত প্রতিরক্ষা ও ড্রেজিং বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের কাজ চলমান আছে। প্রকল্প এলাকায় স্থাপিত সিসি ব্লক ও জিওব্যাগ ডাম্পিং এরিয়ার বকসী লঞ্চঘাট সংলগ্ন বাধেঁর উপর স্থানীয় ৮ প্রভাবশালী ব্যক্তি বাজার মিলিয়েছেন। বাজারের জন্য এখন পর্যন্ত ২৮টি আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। ঘরগুলো এখন স্থানীয় মাছব্যবসায়ীদের কাছে ১ থেকে দেড় লাখ টাকা দামে পজেশন আকারে বিক্রি করা হচ্ছে। নির্মানাধীন প্রতিরক্ষা বাধেঁর উপর এসব স্থাপনা নির্মানের জন্য প্রকল্প এলাকা থেকে স্টক পাইলস হিসেবে সংরক্ষিত সিসি ব্লক নিয়ে নির্মানাধীন বাজারের চারপাশ ঘেরাও করা হয়েছে। যা নদীর পাড় সংরক্ষণ ও বন্যা প্রতিরক্ষা বাধেঁর ডিজাইন বর্হির্ভূত এবং প্রকল্পের জন্য হুমকীস্বরূপ।

চরফ্যাসন পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম ভ‚ইয়া বাদি হয়ে এই ঘটনায় শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এজাহার সূত্রে জানা যায়, বকসী লঞ্চঘাট এলাকার ইসমাইল মেম্বার, তুহিন হাওলাদার, মিজানুর রহমান, আলমগীর মৃধা, আবুল বাশার, আকবর হোসেন, মো.হাবিব এবং মো. ফরহাদ প্রকল্প এলাকায় বাধেঁর উপর এসব স্থাপন নির্মাণ করেছেন। এজাহারে জনস্বার্থে নদীভাঙ্গন থেকে রক্ষার্থে মার্কেট নির্মাণ কাজ বন্ধসহ নির্মিত অবকাঠামো সমূহ অপসারণ এবং মার্কেটের চর্তুদিকে স্থাপিত ব্লক যথাস্থানে স্টক দেয়ার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প এলাকার নদীর পাড় সংরক্ষণ ও বন্যা প্রতিরক্ষা বাধেঁর উপর বাজার মেলানো হয়েছে। যা প্রকল্পের জন্য হুমকীস্বরূপ। সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ঘটনায় ৮ জনকে সনাক্ত করে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। পাশাপাশি স্থাপনা নির্মাণে জড়িতদের নিজ দায়িত্বে এসব সরিয়ে নিতে বলা হয়েছে। তা করা না হলে খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। অবৈধদখলকারী মিজান মুন্সি জানান, ওই জায়গা আমাদের রেকর্ডিয়, পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ না করেই আমাদের জমির উপর দিয়ে নদীর পাড় সংরক্ষণ ও বন্যা প্রতিরক্ষা বাঁধ নির্মান করেছে। তাই আমাদের জায়গায় আমরা ঘর নির্মান করে মার্কেট নির্মান করছি।
শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবৈধ এসব স্থাপনা সরাতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

Tags: চরফ্যাশনবন্যা নিয়ন্ত্রন প্রকল্প
Previous Post

জলবায়ু পরিবর্তনে এক রাশেদের হারিয়ে যাওয়ার গল্প

Next Post

সাগরে ফেরার প্রস্তুতি চরফ্যাশনের জেলেদের

Next Post
সাগরে ফেরার প্রস্তুতি চরফ্যাশনের জেলেদের

সাগরে ফেরার প্রস্তুতি চরফ্যাশনের জেলেদের

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.