সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

সাগরে ফেরার প্রস্তুতি চরফ্যাশনের জেলেদের

Wednesday, 4 November, 2020 | 5:59 pm
0
সাগরে ফেরার প্রস্তুতি চরফ্যাশনের জেলেদের

শিপু ফরাজী, বাংলাদেশ থেকে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ (৪ নভেম্বর) মধ্যরাত থেকে চরফ্যাশনের মেঘনা-তেঁতুলিয়াসহ দেশের সব নদীতে আবার ইলিশ ধরতে পারবেন জেলেরা। এজন্য জাল নৌকা নিয়ে প্রস্তুত তারা। সাগরে ফিরতে ব্যস্ত সময় কাটছে এখন। শীতের আগেই ইলিশ ধরে মহাজনের ধারদেনা পরিশোধের স্বপ্ন তাদের। এবারের নিষেধাজ্ঞা সফল উল্লেখ করে ইলিশ উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। চরফ্যাশন উপকূলের জেলেপল্লী ঘুরে দেখা গেছে, দীর্ঘ ২২ দিনের অবসরে তারা জাল ও নৌকা মেরামতের কাজ শেষ করেছেন। এখন শুধু অপেক্ষা। মাছ ধরায় ঝাঁপিয়ে পড়বেন তারা। এ নিয়ে পরিবারগুলোতেও দেখা গেছে প্রাণচাঞ্চল্য।

বুধবার (৪ নভেম্বর) ভোর থেকে উপজেলার বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেল ইলিশ ধরার জন্য জেলেদের প্রস্তুতি। তেমনি একজন বেতুয়া স্লুইচ গেটের মাঝি জসিম উদ্দিন। ইলিশ শিকারে যাওয়ার জন্য ভাগিদের নিয়ে জাল নৌকা প্রস্তুতিতে ব্যস্ত তিনি। নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার মধ্যরাতেই সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন সঙ্গীদের নিয়ে।
চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় দেখা গেছে, ঘাটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত নৌকা। বুধবার মধ্য রাতেই মাছ ধরার জন্য নৌকাগুলো সাগরে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন জেলেরা।ঘাটে অবস্থানরত নৌকায় সহযোগীদের নিয়ে আশরাফ মাঝি। তিনি বলেন, সময় ফুরিয়ে গেছে। সব প্রস্তুতি শেষ। আল্লাহর ইচ্ছায় রাতে মাছ ধরতে নামবো। জেলেদের উপস্থিতিতে ঘাটগুলো সরব হয়ে উঠেছে। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা-ট্রলার সারিয়ে নিচ্ছেন অনেকে। মৌসুমের বাকি সময় ইলিশ ধরে ধারদেনা পরিশোধের পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন। জেলেদের মতো আড়ৎ মালিকরাও দাদনের টাকা ফিরিয়ে আনা ও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। তারা জানান, জেলেদের জালের ইলিশ জেলেদের যেমন আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনে, তেমনি এতে তারাও কিছুটা লাভবান।

মা ইলিশ রক্ষায় দেয়া নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, এ বছর নদ-নদী ও সাগরে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় জেলেরাও স্বতঃস্ফূর্তভাবে সরকারের নিষেধাজ্ঞা মেনেছেন। তাই জেলেরা নদীতে জাল ফেলেনি। ফলে বিগত বছরের তুলনায় এ বছর আমাদের অভিযানও সফল হয়েছে। তিনি বলেন, রূপালী ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষায় আমরা সচেষ্ট। সামনে জাটকা নিধন অভিযান রয়েছে। নেই লক্ষ্যেও আমরা প্রচারণা চালাচ্ছি। মৎস্য অধিদপ্তর সুত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার তালিকাভুক্ত জেলে রয়েছে প্রায় ৪০ হাজার । এর মধ্যে উপজেলা মৎস্য অফিসের নিবন্ধিত জেলের সংখ্যা ২৫ হাজার ৬০ জন। এদের সবাইকে নিষেধাজ্ঞাকালীন সময় সরকার ২০ কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার।

Tags: ইলিশচরফ্যাশন
Previous Post

নদীর পাড় সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের ওপর ঘর নির্মাণ করে বিক্রির হিড়িক

Next Post

চরফ্যাশনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল করে ভবন নির্মাণ

Next Post
চরফ্যাশনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল করে ভবন নির্মাণ

চরফ্যাশনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় দখল করে ভবন নির্মাণ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.