সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

জলবায়ু পরিবর্তনে এক রাশেদের হারিয়ে যাওয়ার গল্প

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৪ নভেম্বর, ২০২০ | ৪:৫৪ অপরাহ্ণ
in বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
জলবায়ু পরিবর্তনে এক রাশেদের হারিয়ে যাওয়ার গল্প

শিপুফরাজী, বাংলাদেশ থেকে

জলবায়ুর পরিবর্তনের প্রভাব কত না ভাবে পড়ছে। এর সঙ্গে সমান্তরালে পাল্লা দিয়ে উপকূলীয় এলাকায় বাড়ছে দুর্যোগের ঝুঁকি। আর উপকূলের যেকোনো দুর্যোগেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। দুর্যোগ মৌসুমে উপকূলবাসী নানান ঝুঁকি নিয়ে তটস্থ থাকলেও তাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে পরিবারের শিশুদের নিয়ে।

ছবির শিশুটির নাম রাশেদ। বয়স আনুমানিক ১০ বছর। তার বাড়ি ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে। এ বয়সী শিশুরা যতটা চঞ্চল হয় রাশেদ ঠিক তার উল্টো। কেমন যেন একটা আনমনাভাব মনের মধ্যে লুকিয়ে রেখেছে সে। আর তা ফুটে উঠে তার চেহারায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে নদী ভাঙনের কারনে শিশুরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেনা। রাক্ষুসে মেঘনার ভাঙন উলট পালট করে দিয়েছে রাশেদের সব ।

সম্প্রতি ঢালচর গিয়ে দেখা হয় রাশেদের সাথে , সে আমাদেরকে জানিয়েছে তার জীবনের গল্প। বিগত ২ বছর আগে ‘আমাগো বাড়ি ছিল ঐখানে। এখন কিছু নাই।’ স্বাভাবিক জীবন ছিল তার। চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কেরামতগন্জ গ্রামে ছিল অন্য সবার মতই একটি পরিবার। তারা ছিল মা-বাবা, দুই ভাই আর এক বোন। কিন্তু জলবাযু পরিবর্তনে রাক্ষুসে মেঘনার ভাঙনের কারণে উলট পালট হয়ে গেছে তার সব। ভাঙনের কারনে যখন উপকূলীয় গ্রামাঞ্চলের পরিবারগুলো তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়, তখন শিশুরা কার্যকরভাবে তাদের শৈশব হারায়। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে ঠাই হয় শহরের বস্তিতে। ঢালচরের রাশেদের বেলায়ও এর ব্যতিক্রম  কিছু ঘটেনি । কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাশেদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। রাশেদের মা সেতারা বেগম (৩৫) ঢাকার কোনো এক বাসায় গৃহকর্মীর কাজ করছে। শহরে বিপদ ও বঞ্চনার সম্মুখীন হওয়ার পাশাপাশি শোষণ ও নিগ্রহের শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও বাইরে কাজে যেতে চাপের মুখে পড়ে রাশেদের ৮ বছরের ছোট ভাই রিয়াদ শিশু শ্রমিক হিসেবে কাজ করে । রাশেদ এখন দাদির কাছে থাকে ঢালচরে । রাশেদ সবেমাত্র দ্বিতীয় শ্রেণিতে উঠছিল। নদী ভাঙনের কারণে ঢালচরে জেলে পাড়ার কোমল মতি শিশুদের মত সেও বিদ্যালয় ছেড়েছে । এখানে জেলে পাড়ার শিশুদের স্কুলে যাওয়াটা জীবনের আরেক যুদ্ধ। আর সেই যুদ্ধে পরাজিত অনেকেই এখন মাছধরাসহ বহুমূখী শ্রমে রোজগারে ব্যস্ত; রাশেদের স্বপ্ন ছিল লেখাপড়া করে মানুষ হবে। কিন্তু বিরূপ প্রকৃতি সহায় হয়নি। অবশেষে স্কুলের বইখাতা ফেলে শ্রমিকের তালিকায় নাম লেখাতে বাধ্য হয়েছে। শুধু রাশেদই নয় তার মতই আরো শত শত শিশু আছে যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্কুলবিমুখ হয়ে হারিয়েছে তাদের সুন্দর শৈশব। তারা হয়তো আর কোনদিন ফিরে পাবে না শিক্ষার সুযোগ। এ চিন্তা করার ফুসরতও তাদের নেই। ভাঙনের কালে জীবন যখন বড় হয়ে দাঁড়ায়, তখন শিক্ষাতো সোনার হরিণই বটে। জলবায়ু পরিবর্তনের ফলে এভাবে অজস্র রাশেদ ঝরে পড়ছে। রাশেদদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Tags: জলবায়ু পরিবর্তনবাংলাদেশশিপু ফরাজী
Previous Post

ফেনীতে হত্যাচেষ্টার অভিযোগে ওসিসহ ১১ পুলিশের বিরুদ্ধে মামলা

Next Post

নদীর পাড় সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের ওপর ঘর নির্মাণ করে বিক্রির হিড়িক

Next Post
নদীর পাড় সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের ওপর ঘর নির্মাণ করে বিক্রির হিড়িক

নদীর পাড় সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রন প্রকল্পের ওপর ঘর নির্মাণ করে বিক্রির হিড়িক

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.